ads

বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পুলিশী সেবা বাড়াতে তিন থানা আকস্মিক পরিদর্শনে ময়মনসিংহের পুলিশ সুপার

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
ডিসেম্বর ১১, ২০২৫ ২:০১ অপরাহ্ণ

থানা ও সার্কেল অফিসকে আরো সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত করে জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সকল পুলিশ সদস্যকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কর্তব্য পালনের নির্দেশ দিয়েছেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান। ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান যোগদানের পর ঈশ্বরগঞ্জ, নান্দাইল ও গৌরীপুর থানা বুধবার ১০ ডিসেম্বর আকস্মিক পরিদর্শনকালে এসব কথা বলেন।

Shamol Bangla Ads

এসময় তাকে ঈশ্বরগঞ্জ, নান্দাইল ও গৌরীপুর থানার নব যোগদানকৃত অফিসার ইনচার্জগণ উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান এবং থানা প্রাঙ্গণে পুলিশের চৌকস দল কর্তৃক গার্ড অফ অনার প্রদান করা হয়।

পরবর্তীতে পুলিশ সুপার থানায় কর্মরত সকল সদস্যদের প্রয়োজনীয় চাহিদা, বিভিন্ন সমস্যা, অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। পুলিশ সুপার থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য উপস্থিত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

Shamol Bangla Ads

পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ খতিয়ে দেখেন এবং থানার মালখানা, হাজতখানা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, মামলার অগ্রগতি, সেবার মানসহ সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

এ সময় জনাব দেবাশীষ কর্মকার, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল), ময়মনসিংহ এবং সংশ্লিষ্ট থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!