ads

বৃহস্পতিবার , ২১ এপ্রিল ২০২২ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকা প্রিমিয়ার লিগ : হাত ফেটে গেছে ইবাদতের

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২১, ২০২২ ৫:২৫ অপরাহ্ণ

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ রূপগঞ্জ টাইগার্সের মুখোমুখি হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ২৪৭ রান করেছে রূপগঞ্জ টাইগার্স। তাদের ইনিংসের ৪৯তম ওভারে বড় ধাক্কা হয়ে আসে ইবাদত হোসেনের চোট।

Shamol Bangla Ads

সে সময় নিজের অষ্টম ওভার বোলিং করতে আসেন ইবাদত। স্ট্রাইক প্রান্তে তখন রূপগঞ্জের ব্যাটার নাসুম আহমেদ। নাসুমের সোজা ব্যাটে মারা বলটা ধরতে গিয়ে হাতে ব্যথা পান ইবাদত। সঙ্গে সঙ্গে সতীর্থদের সহায়তায় মাঠ থেকে বেরিয়ে যান শেখ জামালের পেসার।

ইবাদতের চোটের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, তাঁর ডান হাতের দুই আঙুলের মাঝখানে ফেটে গেছে। ইবাদতকে এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেছেন, ‘ডাক্তার দেখার পর কয়টা সেলাই লাগবে, সেটা জানাবে। তারপর জানা যাবে, সে কখন মাঠে ফিরতে পারবে। আপাতত এক সপ্তাহ সময় লাগতে পারে মনে হচ্ছে।’

Shamol Bangla Ads

ডিপিএলের পরই বাংলাদেশের শ্রীলঙ্কা সিরিজ আছে। ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে দুই টেস্টের সিরিজে খেলবে বাংলাদেশ। চোটের কারণে দলের দুই পেস-অস্ত্র তাসকিন আহমেদ আর শরীফুল ইসলামের খেলা নিয়ে সংশয় রয়েছে। এর মধ্যে টেস্ট দলের নিয়মিত পেসার ইবাদতের চোটে পড়া টিম ম্যাজেনমেন্টের কপালে চিন্তার ভাঁজ ফেলছে। যদিও দেবাশীষের বিশ্বাস, শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগেই সেরে উঠবেন ইবাদত।

Need Ads