স্টাফ রিপোর্টার : ৫ এপ্রিল মঙ্গলবার শেরপুরের ঐতিহ্যবাহী গড় জড়িপার কালীদহ সাগরে হিন্দু ধর্মাবম্বীদের বারুনী স্নান অনুষ্ঠিত হয়েছে। মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী বৈদিকমন্ত্র উচ্চারণসহ সাগরের পূণ্য সলিলে অবগাহন করেন। এ সময় পূণ্যার্থীগণ পূর্ব পুরুষের আত্মার শান্তির জন্য তর্পন করেন। স্নানার্থীদের বিশ্বাস এ পূণ্য সলিলে অবগাহন করলে মনের সকল কুটিলতা, সংকীতনতা ও পাপ মোচন হয়। স্নান শেষে পূণ্যার্থীগণ সাগরপাড়ে অনুষ্ঠিত গঙ্গাপূজা ও সংকীর্তন অনুষ্ঠিত হয়। এতে দুর দুরান্ত থেকে শত শত ভক্তকুল ও পূণ্যার্থীরা অংশ নেয়।
প্রায় দেড় শত বছর আগে কোচ সামন্ত আমল থেকে ঐতিহ্যবাহী গড়জড়িপা মাটির দূর্গ সংলগ্ন কালীদহ সাগরে বারুনী স্নান অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু বর্তমানে ওই কালীদহ সাগর শুকিয়ে যাওয়ায় এর জৌলুস কমে গেছে। এছাড়া পূর্বে এখানে ১৫ দিন ব্যাপী মেলা বসতো। সে মেলাও এখন আর হয়না। তবে এখন ¯œানের দিন ভোর থেকে বেলা ১২ টা পর্যন্ত চলে এ মেলা। মেলায় দেশীয় হস্তশিল্প, মাটির খেলনা, বাঁশ বেতের তৈজসপত্র, মুখরোচক খাবারের দোকান নিয়ে পশারীরা ভিড় জমায়। এবার মেলায় উল্লেখযোগ্য পূণ্যার্থীর আগমন ঘটে। শেরপুর জেলা শহর থেকে প্রায় ৭ কিলো মিটার দুরে শ্রীবর্দী উপজেলার গড়জরিপা ইউনিয়নে এ কালীদাহ সাগর অবস্থিত। শেরপুর জেলা শহর থেকে শেরপুর-শ্রীবরদী সড়কের লংগরপাড়া বাজার পর্যন্ত ৬ কিলোমিটার প্রশস্ত পাকা সড়ক থকলেও লংগরপাড়া থেকে গড়জরিপা কালীদাহ সাগর পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা কাঁচা থাকার করণে পূর্ণার্থীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। ওই সড়ক পাকাকরণের দাবি জানিয়েছেন হিন্দু ভক্তকুল ও পূর্ণার্থীরা।




