ads

রবিবার , ১০ জানুয়ারি ২০১৬ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২০ দলীয় জোটের ভাঙনে খালেদা জিয়াই দায়ী : ইনু

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১০, ২০১৬ ৮:০৫ অপরাহ্ণ

inu_13শ্যামলবাংলা ডেস্ক : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ২০ দলীয় জোটের ভাঙনের জন্য সরকার নয়, খালেদা জিয়া নিজেই দায়ী। খালেদা জিয়ার নেতৃত্বের ব্যর্থতা ও ভুল রাজনীতি জোটের মিত্রদের হতাশ করেছে। ১০ জানুয়ারি রবিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারায় এক অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের ওইসব কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর সঙ্গে কারো তুলনা করা মানে বাংলাদেশের ইতিহাসকে খাটো করে দেখা। মুক্তিযুদ্ধ এবং পরবর্তীকালে বাংলাদেশ পুনর্গঠনের ঈমাম একজনই। ইতিহাস বিকৃতি ছেড়ে বঙ্গবন্ধুর মহিমাকে স্বীকার করে নেয়ার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াসহ বিএনপি নেতাকর্মীদের সঠিক ইতিহাস চর্চা করার আহ্বান জানান জাসদ সভাপতি। তিনি আশা প্রকাশ করেন, বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়ার পক্ষ ত্যাগ করে গণতন্ত্রের পথে আসবেন।
এরপর তথ্যমন্ত্রী ভেড়ামারা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ৪৪তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসার শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম মালিথার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!