ads

রবিবার , ২৬ এপ্রিল ২০১৫ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রধানমন্ত্রীর প্রশ্ন : মানুষ প্রতিশোধ নিলে কোথায় যাবেন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২৬, ২০১৫ ১১:৪৬ অপরাহ্ণ

PM Pressশ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন রেখে বলেছেন, ‘দেশের ভাবমূর্তি নষ্ট করার কারণে যদি মানুষ খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিশোধ নেন তাহলে তিনি কোথায় যাবেন? নীরবে ভোট দিয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়া যে প্রতিশোধ নিতে বলেছেন সে প্রসঙ্গে ওই কথা বলেন প্রধানমন্ত্রী। ২৬ এপ্রিল রবিবার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়া সফর নিয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

এর আগে গুলশান কার্যালয়ে রবিবার বিকেলে সংবাদ সম্মেলন করে আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামবাসীকে ‘নীরব প্রতিশোধ’ নেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
খালেদা জিয়ার এমন আহ্বান প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনের এক বছর পূর্তিতে পেট্রোলবোমা মেরে, বাসে আগুন দিয়ে মানুষ মেরেছেন। বোমা মারতে গিয়ে তার দলের নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে গণধোলাই খেয়েছে। বোমা বানাতে গিয়ে বিএনপির নেতাকর্মীরা আহত হয়েছে। দেশের ভাবমূর্তি নষ্ট করেও উনি (খালেদা জিয়া) প্রতিশোধ নেওয়ার কথা বলছেন। এ প্রতিশোধ যদি জনগণ নেয়, তিনি কোথায় যাবেন তাও তার ভেবে দেখা উচিৎ।’
খালেদা জিয়ার সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘উনার মিথ্যাচারের কথা কী বলব। দেশের ভেতরে তো মিথ্যাচার করেই যাচ্ছেন, বিদেশীদেরও ছাড় দেননি। মিথ্যা কথা উনি চমৎকারভাবেই বলতে পারেন।’ খালেদা জিয়া ‘দ্বিমুখিতা’ করছেন বলেও সমালোচনা করেন প্রধানমন্ত্রী।
বিএনপির হরতাল-অবরোধে বাস পোড়ানো হয় দাবি করে শেখ হাসিনা বলেন, ‘শত শত বাস তিনি পোড়ালেন। ড্রাইভার ও হেলপারদের হত্যা করলেন। সে বাসে আবার ভোট চান কিভাবে? লজ্জা তো লাগে?’
প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে আরও বলেন, ‘উনি যে মানুষকে পোড়ালেন, তিনি আবার সেই মানুষের কাছে ভোট চান কিভাবে? কোন মুখে ভোট চান?’
খালেদা জিয়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচার চালিয়েছেন, যা গণমাধ্যমে আসেনি’ বলেও অভিযোগ করেন শেখ হাসিনা।
খালেদা জিয়া সিটি নির্বাচন বিধিমালার অনুচ্ছেদ ৬ (১)(ক) ও ৬ (১)(গ) ভঙ্গ করেছেন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘খালেদা জিয়া ১৯৩ খানা মোটরসাইকেল নিয়ে নির্বাচনী বিধিমালা ভঙ্গ করেছে, কিন্তু তা কোনো গণমাধ্যমে প্রকাশ করা হয়নি।’ তিনি এ সময় সংবাদ মাধ্যমেরও সমালোচনা করেন।
নির্বাচনী প্রচারে আক্রান্ত খালেদা জিয়ার ছবি সংবাদ মাধ্যমে এলেও বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তাকর্মীদের গাড়ির নিচে চাপা পড়া এক তরুণের ছবি সংবাদ সম্মেলনে আসেনি। ছবিটি দেখিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এ ছবি তো আপনারা দেখাননি। দেখিয়েছেন কি, জনগণের রুদ্ররোষের পর যখন তার গাড়ি ভাঙচুর করা হয়েছে তার ছবি।’
‘খালেদা জিয়া রাজনৈতিক সমঝোতা চাওয়ার যে কথা সংবাদ সম্মেলনে বলেছেন, সবচেয়ে বড় কথা, খালেদা জিয়ার কথা কে বিশ্বাস করবে?’ ওই সমঝোতার সম্ভাবনা নাকচ করে দেন শেখ হাসিনা।
‘সিটি নির্বাচনে নীলনকশা করার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে’— খালেদা জিয়ার এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘উনিই (খালেদা জিয়া) ভাল জানেন কিভাবে নীলনকশা করতে হয়।’

Need Ads
error: কপি হবে না!