ads

শনিবার , ২৬ ডিসেম্বর ২০১৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদী পৌরসভা নির্বাচনে কে হবেন পৌরপতি?

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৬, ২০১৫ ১২:২৯ অপরাহ্ণ

sribardiরেজাউল করিম বকুল, শ্রীবরদী (শেরপুর) : চলছে রাতভর নির্বাচনী কার্যক্রম। প্রার্থী আর ভোটারদের চোখেও যেন ঘুম নেই। প্রচার প্রচারনা আর গনসংযোগে জমে ওঠেছে শেরপুরের শ্রীবরদী পৌরসভা নির্বাচন। বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। এখানে দু’দলের তিনজন প্রার্থী নেমেছেন নির্বাচনী মাঠে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের ব্যস্ততা। উভয় দলেই শুরু হয়েছে প্রার্থী ও কর্মীদের মধ্যে ব্যাপক তোড়জোড়। প্রার্থীরা চেষ্টা করছেন দল আর আঞ্চলিকতার। তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে একত্রে নেমেছেন নির্বাচনী মাঠে। এ যেন তাদের দুর্গ উদ্ধারের প্রচেষ্টা। অপর দিকে বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান মোহাম্মদ আল বেরুনি শতন্ত্র প্রার্থী। তিনিও ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। চালাচ্ছেন নির্বাচনী প্রচার প্রচারনা আর গণসংযোগ। তুলে ধরছেন বিগত দিনের পৌরসভার উন্নয়নের নামে নানা অনিয়ম দুর্নীতির চিত্র। সচেতন ভোটটারদের মাঝেও যেন এ নিয়ে দেখা দিয়েছে নানা মতানৈক্য। এতে নির্বাচনী আলাপ আলোচনা আর তর্ক-বিতর্কের ঝড় ওঠছে শহরের প্রত্যেকটি মহল্লা আর চায়ের স্টল গুলোতে।
শ্রীবরদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী আবু সাইদ গত নির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থী ও বর্তমান মেয়র আব্দুল হাকিমের কাছে অল্প ভোটে পরাজিত হন। কারণ হিসেবে ওঠে আসে, আওয়ামী লীগে আরো তিনজন প্রার্থী ছিল। যে কারণে তার পরাজয়ের একমাত্র কারণ বলে তুলে ধরেন অনেকে। তবে এবার একক প্রার্থী হওয়ায় আর বিএনপি আরেক বিদ্রোহী প্রার্থী মাঠে নামায় তারা নির্বাচনে বিজয়ী হবেন বলে শতভাগ আশাবাদী। অপরদিকে বিএনপির যেন অস্তিতের লড়াই। তারা চাচ্ছেন এ পদটি ধরে রাখার। তবে বিএনপির আরেক বিদ্রোহী প্রার্থী আবু রায়হান আল বেরুনি শতন্ত্র প্রার্থী হওয়ায় অনেকের হিসেব যেন বদলে যাচ্ছে। এ ব্যাপারে আবু রায়হান মোহাম্মদ আল বেরুনি এ প্রতিনিধিকে বলেন, দলের বেশিরভাগ নেতাকর্মী আমাকে সমর্থন দিয়েছে। এ জন্য আমি নির্বাচনে এসেছি। ভোটারদেরও প্রত্যাশা যে পৌরসভার রাস্তাঘাটের উন্নয়ন করবে, যে প্রত্যেকটি মহল্লায় বিদ্যুতের ব্যবস্থা করে দিবে এবং দুর্নীতিকে প্রশ্রয় দিবেনা, এবার তারা তাকেই ভোট দিবেন। সচেতন মানুষের প্রত্যাশা পরিবর্তন। তবে কে হবেন পৌরপতি? এ প্রশ্ন যেন থেকেই যাচ্ছে। এজন অপেক্ষা করতে হবে ৩০ ডিসেম্বর। উপজেলা নির্বাচন সূত্র জানান, কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে ৩৫জন ও সংরক্ষিত মহিলা আসনের ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ২০০৪ সালে শ্রীবরদী পৌরসভা প্রতিষ্ঠিত। এবার দ্বিতীয়তম নির্বাচন। এখানে লোক সংখ্যা ২৮ হাজার। ভোটার সংখ্যা ১৮ হাজার ৭শ ৬১। পরিধি ১১ বর্গ কিলোমিটার।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!