মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ৮জন আহত হয়েছেন। শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার বকশীটিলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানায়, কাদের মিয়ার সঙ্গে স্থানীয় ইমান আলীর দীর্ঘ দিন ধরে জমিজমা নিয়ে বকশীটিলা এলাকার বিরোধ চলে আসছিল। দুপুরে বিরোধপূর্ণ জমি নিয়ে দু’পক্ষের সমর্থকদের মধ্যে কথাকাটির একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দের্শীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। এতে ৮জন আহত হয়। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নিহার রঞ্জন নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
মৌলভীবাজারে ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারে জিআর মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে ৬টার দিকে বারমর্দন সম্পপাশী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন, আব্দুল হাই, জুলফিকার রায়, জাফর মিয়া ও মোজাফর হোসেন।
মৌলভীবাজার থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজমা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।




