ads

বুধবার , ১২ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্বাসরুদ্ধকর ম্যাচে ২ রানে হারল বাংলাদেশ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১২, ২০১৪ ৮:৫৬ অপরাহ্ণ

sakib outশ্যামলবাংলা স্পোর্টস : দারুণ একটি জয় পেয়ে যেতে পারত বাংলাদেশ। কিন্তু শেষ ওভারের উত্তেজনায় মাত্র ২ রানের জন্য হেরে গেল শ্রীলঙ্কার কাছে। তবে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষ দলকে ঘাম ঝরিয়ে ছেড়েছে স্বাগতিকরা। শেষ বলে দরকার ছিল ৩ রান; কিন্তু এনামুল হক বিজয় থিসারা পেরেরার ফুল টসে আউট হয়ে যান।

Shamol Bangla Ads

এর আগে জয়ের জন্য শেষ ওভারে ১৭ রানের প্রয়োজন পড়লে ৩ টি চার ও দুটি দৌড়ে রান নিয়ে ম্যাচে উত্তেজনা ফেরান এই বিজয়। এই ওভারে ৪১ বলে অভিষেক ফিফটি পান এনামুল। ৪৫ বলে ৭ চারে সাজানো তার ৫৮ রানের ইনিংস।
লক্ষ্যে নেমে শুরুটা টি-টোয়েন্টিসুলভ ব্যাটিং করেন তামিম ইকবাল ও শামসুর রহমান। ৩৬ বলে ৫২ রানের এই জুটি ভাঙেন অজন্তা মেন্ডিস। শামসুর ২২ রানে মেন্ডিসের হাতে সহজ ফিরতি ক্যাচ তুলে দিলে তা তালুবন্দি করতে ভুল করেননি। কিছুক্ষণ পর তামিম ৬ চারে ৩০ রানে থিসারা পেরেরার শিকার হন। দুই ওপেনার ৬৭ রানের মধ্যে বিদায় নিলে সাকিব আল হাসান ও এনামুলের ৪৩ রানের জুটি আশা বাঁচিয়ে রাখে। ১৭ বলে দুই চার ও এক ছয়ে ২৬ রানে আউট হন সাকিব। এরপর দ্রুত নাসির হোসেন (১৬), মিথুন আলী (০) ও ফরহাদ রেজা (৭) উইকেট হারাতে থাকলে শেষ ম্যাচে উত্তেজনা ফেরান এনামুল। লঙ্কানদের পক্ষে নুয়ান কুলাসেকারা ও থিসারা পেরেরা দুটি করে উইকেট দখলে নেন।
মুশফিকুর রহিমের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেন মাশরাফি মুর্তজা। টস জিতে ফিল্ডিং নিয়ে প্রথম ওভারের শেষ বলে তিলকরতেœ দিলশানকে বোল্ড করে দর্শকদের উল­াসে মাতান দেশসেরা এই ডানহাতি পেসার। শেষ ওভারেও দলের সপ্তম উইকেট পান মাশরাফি, নুয়ান কুলাসেকারা ২২ বলে ৩১ রানে শামসুর রহমানের তালুবন্দি হন।
এর মাঝে সাকিব ও আরাফাতের জোড়া আঘাত ছিল দেখার মতো। কুশল পেরেরা ও দিনেশ চান্দিমাল ঝড় তুললেও তা থামিয়েছেন সাকিব। চান্দিমাল ৬ মারতে গিয়ে লং অনে সীমানার প্রান্তে দাঁড়িয়ে থাকা ফরহাদ রেজার তালুবন্দি হন। পরের ওভারে এই অলরাউন্ডার নাসির হোসেনের হাতে ক্যাচ তুলে দিতে বাধ্য করেন কুমার সাঙ্গাকারাকে। পেরেরা চতুর্থ টি-টোয়েন্টি ফিফটি হাঁকিয়ে ব্যক্তিগত ৬৪ রানে আউট হন আরাফাতের ঘূর্ণিতে। অভিষেকে খেলতে নামা স্পিনার তার প্রথম উইকেট তুলে নেন সেক্কুজে প্রসন্নকে সাজঘরে পাঠিয়ে। কয়েক ওভার পর এই বাঁহাতির ঘূর্ণিতে ডিপ মিড উইকেটে একেবারের সীমানায় দাঁড়িয়ে থাকা এনামুল হক দুর্দান্ত ক্যাচ ধরেন। বাংলাদেশের পক্ষে মাশরাফি, সাকিব ও আরাফাত দুটি করে উইকেট পান।
এদিন আরাফাতের সঙ্গে আন্তর্জাতিক অভিষেক হলো উইকেটরক্ষক ব্যাটসম্যান মিথুন আলীর। ২০১১ সালের ডিসেম্বরের পর আবারও আন্তর্জাতিক মঞ্চে খেলতে নেমেছেন অলরাউন্ডার ফরহাদ রেজা।
পরের ম্যাচটি ১৪ ফেব্রুয়ারি একই ভেন্যুতে।

শ্রীলঙ্কা: ১৬৮/৭ (২০ ওভার)
বাংলাদেশ: ১৬৬/৭ (২০ ওভার)
ফল: শ্রীলঙ্কা জয়ী ২ রানে
ম্যান অব দি ম্যাচ : কুশল পেরেরা

Need Ads
error: কপি হবে না!