ads

মঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আচরণবিধি লঙ্ঘন : এবার শেরপুর-৩ আসনে বিএনপি প্রার্থী ও পৌর বিএনপির আহবায়ককে শোকজ

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ১৩, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল ও শ্রীবরদী পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক চৌধুরী অকুলকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। ১৩ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক (সিনিয়র সিভিল জজ) তনিমা রহমান।

Shamol Bangla Ads

শোকজ নোটিশে বলা হয়, সম্প্রতি শেরপুরের শ্রীবরদী পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক চৌধুরী অকুল গণভোটকে কেন্দ্র করে বিভ্রান্তিকর বক্তব্য প্রদান করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, শ্রীবরদী পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক চৌধুরী অকুল গণভোটকে কেন্দ্র করে গত ৬ জানুয়ারি শ্রীবরদী পৌর এলাকার ৫নং ওয়ার্ডের তারাকান্দি মহিলা মার্কেটে চায়ের দোকানে ‘হ্যাঁ ভোট দিলে ১৬ই ডিসেম্বর থাকবে না, ২৬শে মার্চ থাকবে না’ ইত্যাদি বক্তব্য প্রদান করেন। ওই ঘটনার পর শেরপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মাহমুদুল হক রুবেলের বিরুদ্ধে শেরপুর জেলা জুলাই যোদ্ধা শহীদ পরিবার একটিভ কমিটির পক্ষ থেকে জেলা রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ করা হয়। লিখিত অভিযোগ ও ভিডিও অনুযায়ী ঘটনাটি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ১৬ বিধির লঙ্ঘন। ওই অবস্থায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না তৎমর্মে আগামী ১৪ জানুয়ারি বুধবার সকাল ১১টায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে স্বশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার জন্য নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে জানতে শেরপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মাহমুদুল হক রুবেল ও বিএনপি নেতা ফজলুল হক চৌধুরী অকুলের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে তাদের ঘনিষ্ঠরা জানান, নির্ধারিত তারিখে তারা লিখিতভাবে বিষয়টির ব্যাখ্যা দেবেন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শেরপুর-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক তনিমা রহমান বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগের প্রেক্ষিতে শেরপুর-৩ আসনে সংসদ সদস্য প্রার্থীসহ দুজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের জবাবের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শেরপুর-২ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল্লাহ আল কায়েসকে শোকজ করা হয়।

Need Ads
error: কপি হবে না!