ads

মঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চতুর্থ দিনে ৫৩ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৩, ২০২৬ ৬:২০ অপরাহ্ণ

চতুর্থ দিনের শুনানিতে ৫৩ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানির তৃতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয়। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন অডিটরিয়ামে এই শুনানি অনুষ্ঠিত হয়। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত শুনানি চলবে।

Shamol Bangla Ads

ইসি সূত্র জানিয়েছে, চতুর্থ দিনে ৭০টি আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে ৫৩ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। নামঞ্জুর হয়েছে ১৭ জনের আবেদন।

শুনানি শেষে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘শুনানির চতুর্থ দিনে (মঙ্গলবার) ৭০টি আপিলের শুনানি হয়। এগুলোর মধ্যে ৫৩টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। আর ১৭টি আবেদন নামঞ্জুর করা হয়েছে।’

Shamol Bangla Ads

মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। নির্বাচন কমিশনে গত ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি (শুক্রবার) শেষ হয়।
এর আগে ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং অফিসাররা ৭২৩টি মনোনয়ন বাতিল করেন।

Need Ads
error: কপি হবে না!