ads

মঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যেসব কারণে আলাদা হলেন তারকা দম্পতি রোজা-তাহসান

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৩, ২০২৬ ১:৩৭ অপরাহ্ণ

বছর ঘুরতেই নতুন দুঃসংবাদ শোনালেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। ভালোবেসে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করলেও বছরের শুরুতেই জানা গেল তাদের বিচ্ছেদের খবর। বিয়ের মাত্র কয়েক মাসের মাথায় দুজনে আলাদা হয়ে গেছেন এবং হাঁটছেন চূড়ান্ত বিচ্ছেদের পথে।

Shamol Bangla Ads

তাহসানের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, মূলত ‘জীবন দর্শনের অমিল’ বা মনস্তাত্ত্বিক পার্থক্যের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। তাহসান ইদানীং অনেকটা নিভৃত জীবনযাপন এবং ধর্মীয় বিষয়ের দিকে মনোযোগী হয়েছেন। এমনকি তিনি গান এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন একটি ব্যক্তিগত জীবনের আকাঙ্ক্ষায়।

অন্যদিকে, বিয়ের পর রোজা আহমেদের পরিচিতি ও সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা বৃদ্ধি পায়, যা তিনি বেশ উপভোগ করছিলেন। জীবনের এই দুই ভিন্নমুখী চাওয়া—একজনের নির্জনতা আর অন্যজনের সামাজিক ব্যস্ততা—দুজনের মধ্যে দূরত্ব তৈরি করেছে।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে তাহসান খান গণমাধ্যমকে বলেন, “গুজবটি সত্য। আমরা জুলাই থেকে আর একসঙ্গে থাকছি না। শিগগিরই আমরা আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে ঘোষণা দেব।”

তবে মজার ব্যাপার হলো, তাহসান বিচ্ছেদের কথা বললেও রোজার ইনস্টাগ্রামে এখনো তাদের বিয়ের ছবিগুলো শোভা পাচ্ছে। এমনকি বিয়ের ছবিগুলো তিনি পিন করে রেখেছেন। নেটিজেনরা ধারণা করছেন, রোজা হয়তো এখনো এই সম্পর্কের কোনো সমাধানের আশা করছেন বা তাহসানের ফেরার অপেক্ষায় আছেন।

২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাহসান ও রোজা। রোজা আহমেদ নিউইয়র্ক ভিত্তিক একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। এটি ছিল তাহসানের দ্বিতীয় বিয়ে। এর আগে দীর্ঘ ১১ বছর রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে তাঁর সংসার ছিল, যা ২০১৭ সালে ভেঙে যায়।

তাহসানের মতো একজন প্রিয় তারকার ব্যক্তিগত জীবনের এই অস্থিরতায় ভক্তদের মাঝে এখন বিষাদের ছায়া।

Need Ads
error: কপি হবে না!