ads

সোমবার , ১২ জানুয়ারি ২০২৬ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা ট্রাম্পের

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১২, ২০২৬ ২:৫২ অপরাহ্ণ

ভেনেজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন অভিযানে আটক হওয়ার এক সপ্তাহ পর নিজেকে দেশটির ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১১ জানুয়ারি রবিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি ছবি পোস্ট করে তিনি এই নাটকীয় ঘোষণা দেন।

Shamol Bangla Ads

ট্রাম্পের পোস্ট অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে তিনি ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন। এই ঘোষণার ফলে লাতিন আমেরিকার রাজনীতিতে চরম উত্তেজনা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এর আগে গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক ঝটিকা অভিযান পরিচালনা করে। ওই অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তাদের সরকারি বাসভবন থেকে আটক করে নিউইয়র্কে নিয়ে আসা হয়। বর্তমানে তারা মাদক পাচারের অভিযোগে একটি ফেডারেল কারাগারে বন্দি রয়েছেন। ওই সামরিক অভিযানে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

Shamol Bangla Ads

ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়টি ট্রাম্প আগেই স্পষ্ট করেছিলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি জানিয়েছেন, অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার জ্বালানি খাতের তদারকি ওয়াশিংটনের হাতে থাকবে।

তবে অভ্যন্তরীণভাবে ভেনেজুয়েলার পরিস্থিতি এখন জটিল। মাদুরো আটক হওয়ার পর দেশটির সুপ্রিম কোর্ট ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে, যাকে দেশটির সেনাবাহিনীও সমর্থন দিচ্ছে। এর বিপরীতে ট্রাম্পের নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করায় দেশটিতে এখন দ্বিমুখী শাসনের সংকট দেখা দিয়েছে।

বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা রয়টার্স এই চাঞ্চল্যকর খবরটি নিশ্চিত করেছে।

Need Ads
error: কপি হবে না!