ads

রবিবার , ১১ জানুয়ারি ২০২৬ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গণভোটে অন্তর্বর্তী সরকার ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালাবে : প্রেসসচিব

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১১, ২০২৬ ৫:০৩ অপরাহ্ণ

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণভোট বা ‘হ্যাঁ’ ভোটের বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রচারণা চালাবে। এ ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা। ১১ জানুয়ারি রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় দেশে বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো বলে মন্তব্য করেছেন প্রেসসচিব।

Shamol Bangla Ads

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের কথা রয়েছে। একই সঙ্গে ওইদিন গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গণভোটে চারটি প্রশ্ন থাকবে, যাতে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিতে পারবেন ভোটাররা।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, আসন্ন নির্বাচনে বড় একটি পর্যবেক্ষক দল পাঠাবে বলে জানিয়েছে ইইউ। এর আগে তারা কোনো পর্যবেক্ষক টিম পাঠায়নি। কারণ তারা মনে করেছে, আগের তিনটি নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। নির্বাচন ঘিরে এখন পর্যন্ত ভালো লেভেল প্লেয়িং ফিল্ড আছে। সরকার কোনো দলকে এক্সট্রা সুবিধা দিচ্ছে না, যোগ করেন প্রেসসচিব।

Shamol Bangla Ads

শফিকুল আলম বলেন, নির্বাচনে সোশ্যাল মিডিয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে। পতিত সরকারের লোকজন নির্বাচনে মিসইনফরমেশন ছড়াতে পারে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি প্রস্তুত।

সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ বলেন, ‘নরসিংদীতে মুদি ব্যবসায়ী মণি চক্রবর্তী হত্যা পারিবারিক কলহের জেরে হয়েছে, এটি সাম্প্রদায়িক হামলা নয়। স্পর্শকাতর বিষয়ে বিবৃতি দেয়ার আগে বিশিষ্ট ব্যক্তিসহ সবাইকে যাচাই-বাছাইয়ের আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

Need Ads
error: কপি হবে না!