ads

রবিবার , ১১ জানুয়ারি ২০২৬ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চ্যাম্পিয়ন আইভরি কোস্টকে হারিয়ে সেমিফাইনালে সালাহরা

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১১, ২০২৬ ২:২২ অপরাহ্ণ

রুদ্ধশ্বাস কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আইভরি কোস্টকে ৩-২ গোলে হারিয়ে আফ্রিকান কাপ অব নেশনসের সেমিফাইনালে উঠে গেছে মিশর। শনিবারের এই হাইভোল্টেজ ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে এগিয়ে যায় রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন মিশর। ম্যাচের মাত্র চতুর্থ মিনিটে ইমাম আশুরের নিখুঁত পাস থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন লিভারপুলের ফরোয়ার্ড ওমর মারমুশ। এরপর বল দখলে আধিপত্য দেখালেও আইভরি কোস্ট বড় কোনো সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়।

Shamol Bangla Ads

৩২তম মিনিটে কর্নার থেকে হেডে গোল করে ব্যবধান ২-০ করেন মিশরের সেন্টারব্যাক রামি রাবিয়া। প্রথমার্ধে প্রায় ৭০ শতাংশ বল দখলে রাখা আইভরি কোস্ট ৪০তম মিনিটে ব্যবধান কমায়। ইয়ান দিয়োমান্দোর ফ্রি কিক থেকে বল মিশরের ডিফেন্ডার আহমেদ ফাতেহের হাঁটুতে লেগে জালে জড়ালে আত্মঘাতী গোলে স্কোরলাইন হয় ২-১। দ্বিতীয়ার্ধের শুরুতেই মিশর আবার আঘাত হানে। ম্যাচের ৫২তম মিনিটে আশুরের আরেকটি চমৎকার পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে নিজের দলকে ৩-১ গোলে এগিয়ে দেন অধিনায়ক মোহাম্মদ সালাহ।
৭৩তম মিনিটে গোলমুখের জটলা থেকে গুইলা দোয়ারে গোল করে আইভরি কোস্ট ব্যবধান কমালেও শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি তারা। শেষ ১৫ মিনিটে মিশরের রক্ষণে প্রচণ্ড চাপ সৃষ্টি করেও গোলের দেখা পায়নি বর্তমান চ্যাম্পিয়নরা। দুই বছর আগে ঘরের মাঠে শিরোপা জেতা আইভরি কোস্টের শিরোপা ধরে রাখার স্বপ্ন কোয়ার্টার ফাইনালেই শেষ হয়ে যায়।

অন্যদিকে কম সুযোগ কাজে লাগিয়ে নিখুঁত ফিনিশিংয়ের মাধ্যমে জয় নিশ্চিত করে মিশর। বুধবার সেমিফাইনালে সেনেগালের মুখোমুখি হবে সালাহর মিশর, যেখানে প্রতিপক্ষ দলে থাকবেন তার লিভারপুল সতীর্থ সাদিও মানে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!