ads

বৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০২৬ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পৌর শহরের রাস্তার পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ৮, ২০২৬ ৮:১৪ অপরাহ্ণ

শেরপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় রাস্তা ও রাস্তার পাশে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালিত হয়েছে। ৮ জানুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের সহযোগিতায় শেরপুর পৌরসভা এবং সড়ক ও জনপদ অধিদপ্তর যৌথভাবে ওই অভিযান চালায়। অভিযানচালে শহরের নারায়ণপুর এলাকার জেলা সদর হাসপাতালের সামনে, অষ্টমীতলাস্থ পুলিশ লাইন সংলগ্ন এলাকা, খোয়ারপাড় শাপলাচত্বরের আশপাশে এবং জেলা কারাগার সংলগ্ন এলাকায় ভেকুমেশিন দিয়ে সরকারি রাস্তা উপর বারান্দা, উঁচু বেদিসহ বিভিন্ন দোকানের সামনের অবৈধ স্থাপনা প্রচ্ছেদ করা হয়।

Shamol Bangla Ads

অভিযানকালে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজওয়ানুল হক। ওইসময় শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. খোরশেদ আলম, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. শরীফ উদ্দিনসহ পুলিশ সদস্য ও পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. খোরশেদ আলম জানান, উচ্ছেদ অভিযানটি মাইকিং করে জনসাধারণকে আগেই অবহিত করা হয়েছে। যারা আইন অমান্য করে রাস্তার উপর স্থাপনা করেছে, তাদের যথাযথভাবে সতর্ক করা হবে এবং ভবিষ্যতে কেউ যাতে পুনরায় এমন অবৈধ স্থাপনা তৈরি করতে না পারে, তার জন্য নজরদারি থাকবে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজওয়ানুল হক বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

Need Ads
error: কপি হবে না!