ads

বৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০২৬ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বর্তমান প্রশাসন নিয়ে সুষ্ঠু নির্বাচন করা যাবে: মন্ত্রিপরিষদ সচিব

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৮, ২০২৬ ৭:৩০ অপরাহ্ণ

বর্তমান প্রশাসন নিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার আশা প্রকাশ করেছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। তিনি জানিয়েছেন, কোথাও বিচ্যুতি পেলেই ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

Shamol Bangla Ads

বুধবার জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে। সেখানে জামায়াতের পক্ষ থেকে নির্বাচনের মাঠে সবার জন্য সমান সুযোগ নেই অভিযোগ করে ‘দলীয়’ ডিসি ও এসপিদের (পুলিশ সুপার) অপসারণ করার দাবি জানিয়েছে।

এ প্রসঙ্গ টেনে একজন সাংবাদিক প্রশ্ন করেন, সেই রদবদল করবেন কিনা? জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমরা রদবদলের কথা তো বলছি না। তবে নির্বাচন কমিশন যদি কনভিন্সড হয়, তারা যদি মনে করে যে, হ্যাঁ রদবদল প্রয়োজন, তাহলে তারা বলবে। তখন আমরা বিবেচনা করব, সেভাবে ব্যবস্থা নেব। কারণ, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বা অভিমতের এখন অনেক বেশি মূল্য। সেটাই আমরা করার চেষ্টা করব। তারা কনভিন্সড হোক আগে।’

Shamol Bangla Ads

মন্ত্রিপরিষদ সচিবের কাছে সাংবাদিকরা জানতে চান, তফশিলের আগে নিয়োগ দেওয়া জেলা প্রশাসকদের (ডিসি) অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন আছে। এই প্রশাসন নিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার ক্ষেত্রে আপনি কি আশাবাদী?

জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমি তো এখনও আশাবাদী। করা যাবে, ইনশাআল্লাহ।’ শেখ আব্দুর রশীদের ভাষ্য, ‘অভিজ্ঞতা তো সবাই নিয়ে আসে না। অভিজ্ঞতা তো তৈরি হয়। অবস্থায় পড়লে অভিজ্ঞতা তৈরি হয়। তারা সঠিক পথে চলবেন, চলতে পারবেন— এটি যদি আমরা নিশ্চিত করতে পারি, তাদের মনোভাব যদি সঠিক থাকে, তাহলে তারা সফল হবেন, ১০০ ভাগ সফল হবেন, ইনশাআল্লাহ।’

সচিব বলেন, ‘আমরা যদি কোনো বিচ্যুতি দেখতে পাই, তাহলে আমরা সেভাবে ব্যবস্থা নেব। ঢালাওভাবে তো কিছু না। আমরা সাধারণভাবে মনে করছি তারা (মাঠ প্রশাসন) প্রস্তুত আছেন, যোগ্য আছেন। যদি সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ পাওয়া যায়, আমরা অবশ্যই তাৎক্ষণিকভাবে বিবেচনা করব।’

Need Ads
error: কপি হবে না!