ads

রবিবার , ৪ জানুয়ারি ২০২৬ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের দায়ে দুইজনকে কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ৪, ২০২৬ ৪:৪৯ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের দায়ে দুইজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ৪ জানুয়ারি রবিবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল।

Shamol Bangla Ads

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার হালচাটি গ্রামের মো. জসিম উদ্দিন (২২) ও চাপাঝোড়া গ্রামের রাকিবুল ইসলাম (২০)। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযানকালে একটি মাহিন্দ্র ট্যাফে ট্রাক্টর ও ৬ টি ব্যাটারিচালিত ভ্যান আটক করা হয়। তবে প্রশাসনের অভিযান দেখে অন্যরা দৌঁড়ে পালিয়ে যায়।

জানা গেছে, উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞার পরেও কিছু অসাধু বালু ব্যবসায়ী উপজেলার বিভিন্ন নদী, খাল, ঝোড়া থেকে অনুমোদিতভাবে বালু উত্তোলন কাজ চালিয়ে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মাহিন্দ্র ট্যাফে ট্রাক্টর ও ৬টি ব্যাটারিচালিত ভ্যান আটক করা হয়। এসময় বালু পরিবহনের সময় দুইজন চালককে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মো. জসিম উদ্দিনকে ২৫ দিন ও রাকিবুল ইসলামকে ৪৫ বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও আনসার বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল বলেন, অবৈধভাবে বালু পরিবহনের দায়ে তাদের কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
error: কপি হবে না!