ads

রবিবার , ৪ জানুয়ারি ২০২৬ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাদুরোকে ৫ মাস নিবিড় নজরদারিতে রেখেছিলেন মার্কিন গোয়েন্দারা

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৪, ২০২৬ ২:৪৪ অপরাহ্ণ

ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানোর আগে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ৫ মাস নিবিড় নজরদারির মধ্যে রেখেছিলেন মার্কিন গোয়েন্দারা। মার্কিন সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান জেনারেল ড্যান কেইন গতকাল শনিবার এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

সামরিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে সরাসরি নিউইয়র্ক সিটিতে নিয়ে আসেন মার্কিন সেনারা। মার্কিন প্রতিরক্ষা বাহিনী এ অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন অ্যাবস্যালুট রিজল্ভ’।

নিউইয়র্ক সিটিতে এক ব্রিফিংয়ে মার্কিন সামরিক বাহিনীর গোয়েন্দা বিভাগের প্রধান এবং চিফ অব স্টাফ ফোরামের চেয়রম্যান জেনারেল ড্যান কেইন বলেন, “আমরা গত আগস্ট মাস থেকে মাদুরোকে নিবিড় নজরদারির মধ্যে রেখেছিলাম। তিনি কীভাবে চলাফেরা করেন, কোথায় থাকেন, কোথায় কোথায় যান, কী খান, কোন পোশাক পরেন এমনকি তার পোষা প্রাণীগুলোরও সার্বক্ষণিক তথ্য আমাদের কাছে থাকত।”

Shamol Bangla Ads

“এমনকি আমরা যে ‘অপারেশন অ্যাবস্যালুট রিজল্ভ’ পরিচালনা করলাম— এটির জন্যও কয়েক মাস ধরে পরিকল্পনা ও মহড়া (রিহার্সেল) করতে হয়েছে আমাদের। তারপর এ ব্যাপরে চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে।”

২০১৭ সালে ট্রাম্প যখন প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন, সে সময় থেকেই নিকোলাস মাদুরোকে নিজের রাজনৈতিক প্রতিপক্ষ মনে করতেন প্রেসিডেন্ট ট্রাম্প। ২০২৫ সালে দ্বিতীয় প্রেসিডেন্টের পদে আসীন হওয়ার পর মাদুরোর প্রতি আরো আগ্রাসী হয়ে ওঠেন তিনি ও তার নেতৃত্বাধীন প্রশাসন।

গতকাল শনিবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে ট্রাম্প জানিয়েছেন, চার দিন আগে মার্কিন প্রতিরক্ষা বাহিনীকে অভিযানের নির্দেশ দিয়েছেন তিনি। সূত্র : এএফপি

Need Ads
error: কপি হবে না!