ads

বৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সদর সার্কেল অফিস, পুলিশ ফাঁড়ি ও ট্রাফিক অফিস পরিদর্শন করলেন পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ১, ২০২৬ ৮:২৪ অপরাহ্ণ

শেরপুর জেলার আইন-শৃঙ্খলার মান উন্নয়ন ও পুলিশি কার্যক্রম বেগবান করার লক্ষ্যে জেলা পুলিশের সদর সার্কেল অফিস, শেরপুর শহর পুলিশ ফাঁড়ি, গৌরীপুর পুলিশ ফাঁড়ি ও ট্রাফিক অফিস আকস্মিক পরিদর্শনের অংশ হিসেবে সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।

Shamol Bangla Ads

১ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে পুলিশ সুপার ক্রমান্বয়ে ওই ইউনিটগুলোর কম্পাউন্ড, ব্যারাক, সেরেস্তা, দাপ্তরিক নথিপত্র, কর্মরত সকল অফিসার-ফোর্সের দৈনন্দিন কার্যক্রম ও জননিরাপত্তায় গৃহীত পদক্ষেপগুলো যাচাই করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার কামরুল ইসলাম ইউনিটগুলোর উপস্থিত অফিসার-ফোর্সের সাথে কুশল বিনিময় করেন এবং কর্মক্ষেত্রে সম্মুখীন হওয়া বিভিন্ন সুবিধা-অসুবিধা কথা শুনেন। একইসাথে সেগুলো সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান-সহ সকলকে পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান জানান।

Shamol Bangla Ads

ওইসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা, টিআই (এডমিন) মো. মমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট ইউনিটে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!