ads

বৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ডা. সায়েদুর রহমান

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১, ২০২৬ ৩:৩৩ অপরাহ্ণ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় এ দায়িত্ব দেওয়া হয়েছে। ১ জানুয়ারি বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

এতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩বি (১) অনুযায়ী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেন। একই সঙ্গে রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩বি (২) অনুযায়ী তাকে মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালে তিনি প্রতিমন্ত্রীর বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Shamol Bangla Ads

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!