ads

বুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ২ পুলিশ পরিদর্শকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ৩১, ২০২৫ ৩:৪১ অপরাহ্ণ

শেরপুরে জেলা পুলিশ হতে সম্প্রতি পিআরএলগামী ২ পুলিশ পরিদর্শকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন পুলিশ সুপার মো. কামরুল ইসলাম। সংবর্ধনাপ্রাপ্তরা হচ্ছেন জেলা পুলিশের বিশেষ শাখায় কর্মরত পুলিশ পরিদর্শক (ডিআইও-১) খন্দকার মো. শহীদুল হক ও পুলিশ পরিদর্শক মো. সালেমুজ্জামান।

Shamol Bangla Ads

সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার বিদায়ী ২ কর্মকর্তাকে মেধাবী, চৌকস ও পেশাদার কর্মকর্তা হিসেবে উল্লেখ করার পাশাপাশি তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

ওইসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞাসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এদিকে একইদিন দুপুরে পদোন্নতিপ্রাপ্ত ২ পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করান পুলিশ সুপার মো. কামরুল ইসলাম। তারা হচ্ছেন কনস্টেবল পদ থেকে এএসআই পদোন্নতিপ্রাপ্ত মো. সাখাওয়াত রব্বানী, পিপিএম ও মো. মমিনুল ইসলাম।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!