ads

মঙ্গলবার , ৩০ ডিসেম্বর ২০২৫ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কবি, ছড়াকার ও শিশুসাহিত্যিক মোস্তাফিজুল হক’ র জন্মদিন আজ

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৩০, ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ণ

এ সময়ের বিশিষ্ট কবি, ছড়াকার ও শিশুসাহিত্যিক মোস্তাফিজুল হক এর ৫১ তম জন্মদিন আজ ( ৩০ ডিসেম্বর)। ১৯৭৪ সনের এইদিনে তিনি শেরপুর জেলা শহরের শেখহাটি মহল্লার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন।

Shamol Bangla Ads

তাঁর পিতা মরহুম খন্দকার মউলুদুল হকও একজন কবি ও শিক্ষক ছিলেন। তাঁর স্ত্রী রেহানা বেগম ও কন্যা মুমতাহিনা জাহানও সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত রয়েছেন।

বহুমাত্রিক প্রতিভার অধিকারী মোস্তাফিজুল হক শিক্ষকতার মহান পেশায় নিয়োজিত থেকেও ছড়া, কবিতা, শিশুতোষ গল্প, প্রবন্ধ ও অনুবাদ সাহিত্যসহ আধুনিক ও মৌলিক গান লিখতেও সমান সিদ্ধহস্ত। দেশ-বিদেশের বিভিন্ন শীর্ষস্থানীয় পত্রিকা ও ম্যাগাজিনে তাঁর লেখা নিয়মিত প্রকাশিত হয়ে আসছে । তাঁর এ পর্যন্ত প্রায় ১৬টিরও বেশি একক গ্রন্থ প্রকাশিত হয়েছে। তাঁর লেখায় দেশপ্রেম, প্রকৃতি, শিশু-কিশোরদের আবেগ ও মানবিক মূল্যবোধের চমৎকার ও নান্দনিক প্রতিফলন ঘটে। বিশেষ কর তিনি ছন্দের ব্যবচ্ছেদ ও বিশ্লেষণেও পটু। শিশুদের জন্য কঠিন বিষয়কে সহজভাবে উপস্থাপন করা এবং বিদেশি ধ্রুপদী গল্পগুলোকে সহজ বাংলায় রূপান্তর করার ক্ষেত্রে তাঁর বিশেষ মুন্সিয়ানা উল্লেখ করার মতো।

Shamol Bangla Ads

তিনি কবিসংঘ বাংলাদেশ এর কেন্দ্রিয় কার্যনির্বাহী পরিষদের অতিরিক্ত সাধারণ সম্পাদক ( ২০২৬-২৮) এবং সংগঠনের মাসিক ভাঁজপত্র ‘অরিত্র’ র সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এছাড়া তিনি চারুধ্বনি ছড়া পরিষদের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বৃহত্তর ময়মনসিংহ লেখক সাংবাদিক ফাউন্ডেশনের নির্বাহী সদস্যসহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত।

এদিকে এ সময়ের শক্তিমান কবি, ছড়াকার, শিশুসাহিত্যিক ও গীতিকার মোস্তাফিজুল হকের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বৃহত্তর ময়মনসিংহ লেখক সাংবাদিক ফাউন্ডেশনের সভাপতি হামিদুল আলম সখা, কার্যকরী সভাপতি চৌধুরী নুরুল হুদা, সাধারণ সম্পাদক লতিফুল বারী হামিম, কবিসংঘ বাংলাদেশ এর সভাপতি রফিকুল ইসলাম আধার, কার্যকরী সভাপতি আরিফ হাসান ও সাধারণ সম্পাদক ড. আব্দুল আলিম তালুকদার।

Need Ads
error: কপি হবে না!