ads

মঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০২৫ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ২৩, ২০২৫ ৭:৫১ অপরাহ্ণ

শেরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা হক। ২৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৪ টায় উপজেলার পরিষদ ভবনের হলরুমে আয়োজিত ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা হক। ওইসময় তিনি উপজেলার সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।

Shamol Bangla Ads

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতির সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, কোষাধ্যক্ষ জুবাইদুল ইসলাম, প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভ, দপ্তর সম্পাদক নাঈম ইসলাম, ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান রিপন, নির্বাহী সদস্য শহিদুল ইসলাম হিরা, সুলতান আহম্মেদ ময়না, দেশ টিভির জেলা প্রতিনিধি তারিকুল ইসলাম, একাত্তর টিভির জেলা প্রতিনিধি শাকিল মুরাদ প্রমুখ।

মতবিনিময় সভায় শেরপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক পরিকল্পনা বিভাগের সিনিয়র সহকারি সচিব হিসেবে কর্মরত ছিলেন। ৩৫তম বিসিএস ব্যাচে তিনি প্রশাসন ক্যাডারে চাকরিজীবন শুরু করেন।

Need Ads
error: কপি হবে না!