ads

সোমবার , ২২ ডিসেম্বর ২০২৫ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আরও ৪ ইটভাটায় ১২ লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ২২, ২০২৫ ৭:৩৪ অপরাহ্ণ

শেরপুরে আরও ৪টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১২ লাখ টাকা জরিমানাসহ কার্যক্রম বন্ধের নির্দেশনা দিয়েছে জেলা পরিবেশ অধিদপ্তর। ২১ ডিসেম্বর সোমবার দিনব্যাপী ওই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াছমিন মিতু ও মো. মাহমুদুল হাসান। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন করেন পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস। অভিযানকালে শ্রীবরদী উপজেলার ৪টি ইটভাটার সব ধরনের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। একইসাথে ভাটাগুলোর কাঁচা ইট ধ্বংস করা হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

Shamol Bangla Ads

ভ্রাম্যমাণ আদালতের তথ্যমতে, অভিযানকালে শেরপুরের শ্রীবরদী উপজেলার পূর্বখরিয়া এলাকার মেসার্স মদিনা ব্রিকসকে ২ লাখ ৫০ হাজার টাকা, দহেরপাড় এলাকার মেসার্স শ্রীবরদী জিগজ্যাগ ব্রিকসকে ৩ লাখ টাকা, খোশালপুর এলাকার মেসার্স একতা ব্রিকসকে ৩ লাখ টাকা ও খোশালপুর বলদিয়ারচর এলাকার মেসার্স মনিরা ব্রিকসকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা সহযোগিতা করেন। এ নিয়ে জেলার ২৬টি অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান চালিয়ে কার্যক্রম বন্ধের নির্দেশনাসহ কাঁচা ইট ধ্বংস করা হয়েছে।

Shamol Bangla Ads

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম বলেন, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া ইটভাটা পরিচালনা করায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
error: কপি হবে না!