ads

সোমবার , ২২ ডিসেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে : আসিফ নজরুল

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২২, ২০২৫ ২:৫৯ অপরাহ্ণ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ২২ ডিসেম্বর সোমবার নিজের ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য জানান তিনি।

Shamol Bangla Ads

আসিফ নজরুল বলেন, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২ এর ১০ ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে।

এর আগে শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে অতি দ্রুত একটি বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানায় ইনকিলাব মঞ্চ। প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়ার দাবিও জানানো হয়েছে তাদের পক্ষ থেকে।

Shamol Bangla Ads

এদিকে সোমবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়, দুটি ব্যাপারে অতি দ্রুত ব্যবস্থা নিতে হবে। দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল এবং এই ট্রাইব্যুনালের কাজের সহায়তার জন্য পেশাজীবী ইন্টেলিজেন্সের সহায়তা গ্রহণ। কালক্ষেপণ করলে চলবে না। নির্বাচনকে স্থিতিশীল ও সুষ্ঠু করার জন্য হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে‌।

Need Ads
error: কপি হবে না!