পায়েস, সেমাই কিংবা পোলাও—রান্নার স্বাদ বাড়াতে কিশমিশের জুড়ি নেই। কিন্তু আপনি কি জানেন, রান্নার চেয়ে কিশমিশ ভেজানো পানি শরীরের জন্য অনেক বেশি উপকারী? পুষ্টিবিদদের মতে, রোজ সকালে খালি পেটে এই পানি পান করলে শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের হয়ে যায় এবং বহু রোগ থেকে মুক্তি মেলে।

সুস্থ থাকতে এবং দিনভর কর্মচঞ্চল থাকতে কেন আপনার ডায়েটে কিশমিশ ভেজানো পানি রাখা উচিত, চলুন একনজরে দেখে নেওয়া যাক।
শরীর ডিটক্স করতে সাহায্য করে
আজকাল ফাস্টফুড আর অনিয়মে আমাদের লিভারের ওপর বেশ চাপ পড়ে। কিশমিশ ভেজানো পানি লিভার পরিষ্কার করতে বা ডিটক্সিফিকেশনে দারুণ কার্যকর। এটি শরীর থেকে ক্ষতিকর টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দেয়, ফলে লিভার সুস্থ থাকে।

অ্যাসিডিটি ও হজমশক্তির উন্নতি
যাঁদের নিয়মিত গ্যাস-অম্বল বা হজমের সমস্যা আছে, তাঁদের জন্য এই পানি মহৌষধ। কিশমিশে রয়েছে প্রচুর ফাইবার। সকালে এই পানি পান করলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে এবং হজমশক্তি বৃদ্ধি পায়।
রক্তস্বল্পতা দূর করে
কিশমিশ আয়রনের খনি। আর পানিতে ভেজালে এর গুণাগুণ আরও বেড়ে যায়। যাঁরা রক্তস্বল্পতা বা অ্যানিমিয়ায় ভুগছেন, তাঁরা নিয়মিত এই পানি পান করলে হিমোগ্লোবিনের মাত্রা দ্রুত বৃদ্ধি পায়। কিশমিশে রয়েছে নানা ধরনের অ্যান্টি-অক্সিডেন্ট, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বুস্ট করতে সাহায্য করে। ঋতু পরিবর্তনের সময় সর্দি-কাশি বা ভাইরাল ফিভার থেকে বাঁচতে এটি বেশ কার্যকরী।
ত্বক উজ্জ্বল ও বয়স ধরে রাখতে
দামি প্রসাধনী ব্যবহার না করে ভেতর থেকে ত্বক সুন্দর করতে চান? তবে ভরসা রাখুন কিশমিশ ভেজানো পানিতে। এটি রক্ত পরিষ্কার করে, যার ফলে ব্রণ ও ত্বকের দাগ দূর হয়। এছাড়া এর অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের বলিরেখা কমিয়ে বার্ধক্য দূরে রাখে।
হার্ট ভালো রাখে
কিশমিশে পটাশিয়ামের মাত্রা বেশি থাকায় এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এটি শরীরে খারাপ কোলেস্টেরল কমিয়ে হার্টকে সুস্থ রাখে।
তাৎক্ষণিক শক্তি জোগায়
কিশমিশে রয়েছে প্রাকৃতিক শর্করা (গ্লুকোজ ও ফ্রুক্টোজ)। সকালে জিম বা শরীরচর্চার পর এই পানি পান করলে শরীর তাৎক্ষণিক শক্তি পায় এবং ক্লান্তি ভাব দূর হয়।
কীভাবে তৈরি করবেন ও খাবেন?
উপকরণ: এক গ্লাস পানি ও ১ মুঠো ভালো মানের কিশমিশ।
প্রস্তুত প্রণালি: রাতে ঘুমানোর আগে কিশমিশগুলো ভালো করে ধুয়ে এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন। সারা রাত ভিজিয়ে রাখার পর সকালে কিশমিশগুলো ফুলে উঠবে।
খাওয়ার নিয়ম: সকালে ঘুম থেকে উঠে খালি পেটে প্রথমে পানিটুকু ছেঁকে পান করুন। চাইলে ভেজানো কিশমিশগুলোও চিবিয়ে খেয়ে নিতে পারেন।
কিশমিশে চিনির পরিমাণ কিছুটা বেশি থাকে। তাই যাঁরা ডায়াবেটিসে ভুগছেন, তাঁরা এই পানি নিয়মিত পান করার আগে অবশ্যই চিকিৎসকের বা পুষ্টিবিদের পরামর্শ নেবেন।




