ads

রবিবার , ২১ ডিসেম্বর ২০২৫ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিসিটিভি ক্যামেরার আওতায় এলো শেরপুর পৌরসভা এলাকা

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ২১, ২০২৫ ৮:১৬ অপরাহ্ণ

সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে শেরপুর পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকা। ২১ ডিসেম্বর রবিবার দুপুরে শেরপুর পৌরসভা প্রাঙ্গণে ওই সিসিটিভি কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ওইসময় তিনি বলেন, এ সিসিটিভি চালুর মাধ্যমে শহরের নিরাপত্তা সহজে নিশ্চিত করা সম্ভব হবে।

Shamol Bangla Ads

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েজ মো. বজলুল করিম, সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম, প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল কাদেরসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

পৌরসভা সূত্র জানায়, শেরপুরের মূল শহর ও পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে শেরপুর পৌরসভার অর্থায়নে ও সদর থানার সহযোগিতায় ৪০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরা স্থাপনের মাধ্যমে শহরের অপরাধ প্রবণতা কমে আসবে এবং যেকোন ঘটনা-দুর্ঘটনায় দ্রুত সময়ের মধ্যে শহরের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। শেরপুর পৌরসভা ভবন ও সদর থানা ভবন থেকে সিসিটিভিগুলো সার্বক্ষণিক মনিটরিং করা হবে। সিসিটিভি স্থাপনে মোট ব্যয় হয়েছে ৯ লক্ষ ৮০ হাজার টাকা।

Shamol Bangla Ads

এছাড়া একইদিন ৬৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত জেলখানা মোড় হতে মীরগঞ্জ অভিমুখী সড়ক ও ৩৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত আখেরমামুদ বাজার থেকে মোবারকপুর কইনাপাড়া সড়কের উদ্বোধন করা হয়।

Need Ads
error: কপি হবে না!