এই এলাকার নেতা আমি
তুই বেটা কে?কথা কস্
আমাকে তুই করবি সালাম?
মানবি আমায় হুজুর,বস্।

মানতে যদি না চাস্ তবে
পিটনি খেতে রেডি থাক্
পাথর মেরে ছেঁচবো মাথা
কিল ঘুষিতে ভাঙবো নাক।
পিঠ থেকে তোর চামড়া খুলে
খেতে দিবো কুত্তাকে
ঘাড় থেকে তোর নামিয়ে দিবো
যদি কোনো ভূত থাকে।

বড়ো দলের নেতা আমি
নুছুরফুছুর মানুষ নই
তোর মাথাতে ভাঙবো কাঁঠাল
তোর খুলিতে ভাজবো খই।




