ads

বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৫ অবৈধ ইটভাটায় ১৭ লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১৮, ২০২৫ ১১:০৯ অপরাহ্ণ

শেরপুরে পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে পাঁচ ইটভাটায় মোট ১৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ইটভাটাগুলোর সব ধরনের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

১৮ ডিসেম্বর বৃহস্পতিবার দিনব্যাপী এ অভিযান পরিচালিত করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব সরকার।ওইসময় ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।

ভ্রাম্যমাণ আদালতের তথ্যমতে, শেরপুর সদর উপজেলার চরশেরপুরের রামকৃষ্ণপুর গ্রামের মেসার্স আল আমিন জিগজ্যাগ ব্রিকস-৩ কে ৩ লাখ ৫০ হাজার টাকা, শেরপুর পৌরসভার মোবারকপুরের মেসার্স আর এইচ অটো ব্রিকস-১ কে ৩ লাখ ৫০ হাজার টাকা, একই মহল্লার মেসার্স সাওদা ব্রিকসকে ৩ লাখ ৫০ হাজার টাকা, পার্শ্ববর্তী মেসার্স আল আমিন ব্রিকস-২ কে ৩ লাখ টাকা এবং শ্রীবরদী উপজেলার ইন্দিলপুরের মেসার্স মা ব্রিকসকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Shamol Bangla Ads

অভিযানের সময় সহযোগিতা করেন সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম বলেন, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া ইটভাটা পরিচালনার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
error: কপি হবে না!