ads

বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিমানের নিয়মিত ফ্লাইটে ঢাকায় আসবেন তারেক রহমান, যাবেন এভার কেয়ারে

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৮, ২০২৫ ৭:২৩ অপরাহ্ণ

নিয়মিত বাণিজ্যক ফ্লাইটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে আসছেন। আর তার এই স্বদেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে বিমানবন্দর পরিদর্শন করেছে বিএনপির একটি টিম। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, নিরাপত্তার টিমের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) একে এম শামছুল ইসলাম, আমি নিজে এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অন্যান্যরা বিমানবন্দরে গিয়েছি। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে উপস্থিত সাংবাদিকদের এসব কথা জানান সালাহউদ্দিন আহমেদ।

Shamol Bangla Ads

সালাহউদ্দিন বলেন, বিমানবন্দরে তিনি (তারেক রহমান) অবতরণ করার পর গাড়িতে ওঠা এবং যে রাস্তা দিয়ে এভার কেয়ার হাসপাতালে (এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া) যাবেন, সেখান থেকে গুলশানের বাসায় আসা ও অন্যান্য যেসব অনুষ্ঠান করতে যাচ্ছে বিএনপি; সবগুলো আমরা সরেজমিনে পরিদর্শন করেছি এবং সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ন করতে গিয়েছিলাম। আর নিরাপত্তার বিষয়টি নিয়ে আলাদাভাবে সরকারের সংশ্লিষ্টমহল এবং সব বিভাগীয় প্রধানের সঙ্গে আমাদের নিরাপত্তা টিমের প্রধান সমন্বয়ন করছেন। তারা বেশ কয়েকবার বৈঠক করেছেন।

তারেক রহমানের স্বদেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে বেশ সহযোগিতা পাচ্ছে জানিয়ে সালাহউদ্দিন বলেন, আমরা আমাদের জেলা-উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতাদের নির্দেশনা দিচ্ছি, তারা কীভাবে ২৪ ডিসেম্বর রাতে কিংবা ২৫ তারিখ সকালের মধ্যে প্রিয় নেতাকে স্বাগত জানাতে ঢাকায় আসবেন।

Shamol Bangla Ads

তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন যেন বিগত ৫৫ বছরের ইতিহাসে যা কিছু দৃষ্টান্ত আছে, তাকে ছাড়িয়ে যায় এবং আগামী ৫৫ বছরের ইতিহাসে যেন এই রকম ঘটনা না হয়, সেই রকম স্মরণীয় করে রাখার জন্য সমস্ত আয়োজন হচ্ছে বলেও উল্লেখ করেন বিএনপির এই নেতা। তিনি আরও বলেন, আশা করি সারাদেশে মানুষ সেজন্য অপেক্ষা করছেন।

সালাহউদ্দিন জানান, বিমানের সেই ফ্লাইট ২৫ তারিখ বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!