ads

বুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বিজয় দিবস উপলক্ষে জামায়াতের যুব বিভাগের শোভাযাত্রা

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
ডিসেম্বর ১৭, ২০২৫ ১২:৩৭ পূর্বাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে বিজয় শোভাযাত্রা করা হয়েছে। ১৬ ডিসেম্বর মঙ্গলবার মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের আয়োজনে ওই শোভাযাত্রা বের করা হয়।

Shamol Bangla Ads

শোভাযাত্রাটি শ্রীবরদী মধ্য বাজার বাংলাদেশ জামায়াতে ইসলামীর অস্থায়ী কার্যালয় থেকে বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক পদক্ষিন করে। এ সময় বিভিন্ন শ্লোগান দেয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

শোভাযাত্রায় শেরপুর ৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় শুরা কমিটির সদস্য মোঃ নুরুজ্জামান বাদল, বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীবরদী উপজেলা শাখার আমির আজহারুল ইসলাম মিষ্টার, সেক্রেটারি মোঃ রেজাউল করিম, পৌর আমির মাওলানা তাহেরুল ইসলাম, যুব বিভাগের সভাপতি আমির হামজা মিষ্টার, পৌর যুব বিভাগের সভাপতি মোঃ শাহজাহান কবির, সেক্রেটারি মোঃ মনিরুজ্জামানসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!