ads

বুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশের তারুণ্য সোনার খনির চেয়ে বেশি মূল্যবান : প্রধান উপদেষ্টা

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৭, ২০২৫ ৩:৫৪ অপরাহ্ণ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশের বিশাল তরুণ জনসংখ্যাকে অনন্য সম্পদ হিসেবে অভিহিত করে বলেছেন, দেশে ১৮ কোটি লোকের মধ্যে ৯ কোটির বয়স ২৭ বছরের কম, যা এটিকে সারা দুনিয়ার তুলনায় তরুণ জনসংখ্যার দিক থেকে অনন্য করে তুলেছে। এই তারুণ্যের খনি তেলের খনি বা সোনার খনির চেয়েও বেশি মূল্যবান। ১৭ ডিসেম্বর বুধবার অভিবাসী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Shamol Bangla Ads

প্রধান উপদেষ্টা বলেন, পৃথিবীতে তারুণ্যের অভাব আর আমরা হলাম তারুণ্যের খনি। এটা আমাদের মাথায় ঢুকছে না, এটা সোনার খনির থেকেও যে বেশি গুরুত্বপূর্ণ। এর চেয়ে তরুণ জনসংখ্যা কোথায় পাবে? সারা দুনিয়াকে আসতে হবে এখানে। এখন অনুরোধ আছে পোল্যান্ডে। প্রথম প্রস্তাব হলো আমাদের লোক দরকার, তোমাদের লোক দাও। এটা ক্রমে বাড়বে, কমবে না। ওদের তরুণ কমবে, আমাদের তরুণ বাড়বে। সারা দুনিয়া এখন বাংলাদেশের হাতে।

তিনি আরও বলেন, যদি আমরা আমাদের এ রাস্তাগুলো তৈরি করতে পারি, দালালের কবল থেকে বাঁচতে পারি, নিয়ম শৃঙ্খলাগুলো রাখতে পারি, যেটুকু সাফল্যের কথা আমরা এখন আলোচনা করছি, এটা হলো সামান্য, ওপরের দিকে ভেতরে এখনো ঢুকিনি। সেজন্য জাতি হিসেবে আমাদের প্রস্তুতি নিতে হবে।
তিনি আরও বলেন, আমরা এমন একটা ভাগ্যবান জাতি, যেখানে অনন্য সোনার খনি। এ সোনার খনি থেকে যদি আমরা সোনা না আনি আমাদের কপালের কোনো পরিবর্তন হবে না। আমাদের এ সোনা ব্যবহার করতে হবে। ব্যবহার করার জন্য সারা দুনিয়া এক পায়ে খাড়া। আমরা প্রতিবন্ধকতা সৃষ্টি করি। আশা করি, সেই প্রতিবন্ধকতা থেকে মুক্তি পাবো। আমাদের তরুণরা সারা দুনিয়ার যে কোনো তরুণের চেয়ে কম না।

Shamol Bangla Ads

ড. ইউনূস বলেন, বিদেশে যাওয়ার সঙ্গে একটা শব্দের খুব উল্লেখ হয় দালাল। এর থেকে বের হওয়ার কোনো উপায় নেই। কেউ আশা করে বসে আছে, ছেলেকে বা স্বামীকে বিদেশ পাঠাবে। টাকার দরকার, টাকা যোগাড় করেছে, কারও থেকে ধার করেছে, কিংবা ব্যাংক থেকে ধার করেছে, তারপর প্রতারণা। যা কিছু আমরা করছি উপরে উপরে করছি। এগুলো গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু ভেতরে ঢোকা যাচ্ছে না। তিনি আরও বলেন, সমস্যা আরো কঠিন। আরও জটিল। এটা সমাধানের জন্য যে পরিমাণ প্রচেষ্টা দরকার এখনও আমরা সেটা করে উঠতে পারিনি। তিনি বলেন, আমার সঙ্গে এই সমস্যার পরিচয় বিভিন্ন দিক থেকে এসেছে। সরকারে আসার অনেক আগে থেকে।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে (মিডিল ইস্ট) যাই, যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা হলো তোমাদের কাগজপত্র সব জাল, নকল, ভেজাল ভুয়া। শুধু ভুয়া কাগজের জন্য বাংলাদেশ সারা পৃথিবীতে বিখ্যাত হয়ে গেছে। জালিয়াতির জাতি হিসেবে আমরা পরিচিত হয়ে গেছি। শুধু একটি দেশই নয় একাধিক দেশের একই অভিযোগ তোমাদের লোক নেবো কী করে, কাগজপত্র সব ভুয়া। অভিযোগ একটাই জালিয়াতি।

প্রধান উপদেষ্টা বলেন, আমাদের সুযোগের কোনো অভাব নেই। আজ যদি পাঁচ লাখ লোক জাপানে পাঠাতে চান, পাঁচ লাখ লোক আজই পাঠানো যাবে। এরই মধ্যে বহু দালাল বলছে যে তোমাকে জাপান পাঠাচ্ছি। আমি তোমাকে কাগজপত্র দিয়ে দেবো। তুমি জাপানি ভাষাতে এক্সপার্ট, জাপানি ভাষার সার্টিফিকেট সেটাও দিয়ে দেব। এজন্য জাপান ঠিক করেছে- জাপানি ভাষায় পরীক্ষাটা তারা নেবে, যাতে আমাদের কাগজের ওপর বিশ্বাস করতে না হয়। এই হলো আমাদের অবস্থা। আমরা এ রকম হলাম কেন?
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ অনেকে বক্তব্য দেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!