ads

বুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আরও ৫ দেশের উপর ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৭, ২০২৫ ২:০৪ অপরাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়াসহ আরও ৫টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বৃদ্ধি করেছেন। একই সঙ্গে ফিলিস্তিনও এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে। ১৬ ডিসেম্বর মঙ্গলবার সিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং আরও ৫ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি আরও বাড়িয়েছে এবং আরও ১৫টি দেশের ওপর নতুন সীমা আরোপ করছে।

Shamol Bangla Ads

মঙ্গলবার ট্রাম্প প্রশাসন জানিয়েছে, তারা বুরকিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান এবং সিরিয়ার নাগরিকদের এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের জারি করা কাগজপত্র নিয়ে ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করছে।

এছাড়া অ্যাঙ্গোলা, অ্যান্টিগুয়া এবং বারবুডা, বেনিন, ডোমিনিকা, গ্যাবন, গাম্বিয়া, আইভরি কোস্ট, মালাউই, মৌরিতানিয়া, নাইজেরিয়া, সেনেগাল, তানজানিয়া, টোঙ্গা, জাম্বিয়া এবং জিম্বাবুয়ের নাগরিকদের আংশিক নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হবে।

Shamol Bangla Ads

সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সৈন্যকে গুলি করার ঘটনায় এক আফগান নাগরিককে গ্রেফতারের পর অভিবাসন ইস্যুতে আরও কঠোর অবস্থান নিচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন এই পদক্ষেপ ভ্রমণ এবং অভিবাসনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের মান কঠোর করার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।

তবে যাদের এরই মধ্যে ভিসা আছে, যারা যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা অথবা কূটনীতিক বা ক্রীড়াবিদদের মতো নির্দিষ্ট ভিসা রয়েছে অথবা যাদের যুক্তরাষ্ট্রে প্রবেশে মার্কিন স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ মনে করা হয় তারা এই বিধিনিষেধ থেকে মুক্ত বলেও জানানো হয়েছে।

এর আগে গত জুন মাসে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছিলেন যে, ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হবে এবং অন্য ৭টি দেশের নাগরিকদের ওপর বিধিনিষেধ আরোপ করা হবে।

সে সময় নিষেধাজ্ঞার মধ্যে আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন অন্তর্ভুক্ত ছিল এবং বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলা থেকে আসা দর্শনার্থীদের ওপর নিষেধাজ্ঞা আরও জোরদার করা হয়েছিল।

হোয়াইট হাউজ জানিয়েছে, বর্ধিত এই নিষেধাজ্ঞা আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। এই নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রে দর্শনার্থী হিসেবে ভ্রমণ করতে বা সেখানে অভিবাসনে ইচ্ছুক উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!