ads

মঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১৬, ২০২৫ ১২:২৮ অপরাহ্ণ

মহান বিজয় দিবস উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ১৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা স্টেডিয়ামে ওই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে ১৪৬ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

Shamol Bangla Ads

পরে বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক। এতে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়েজুর রাজ্জাক আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল বলেন, ‘৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এর সবটুকু অবদান জাতির শ্রেষ্ঠ সন্তানদের। আজ বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীরভাবে স্মরণ করছি। বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। দেশের ভূখণ্ডে তাদের অবদান সবচেয়ে বেশি। সরকার বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিয়েছে।’
পরে ১৪৬ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।

Shamol Bangla Ads

এর আগে প্রত্যুষে ৩১ তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের শুভসূচনা করা হয়। পরে ভোর সাড়ে ৬টায় উপজেলা শহিদদের নাম ফলকে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া দিবসটি উপলক্ষে সকাল নয়টায় উপজেলা স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, সালাম গ্রহণ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!