ads

রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জেলা প্রশাসক গোল্ডকাপ : নালিতাবাড়ী পৌরসভা দলের জার্সি উন্মোচন

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
সেপ্টেম্বর ৬, ২০২৬ ৯:৪৭ অপরাহ্ণ

শেরপুরে শুরু হতে যাওয়া ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ সামনে রেখে নালিতাবাড়ী পৌরসভা ফুটবল দলের জার্সি উন্মোচন করা হয়েছে। ৬ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় নালিতাবাড়ী উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে দলের জার্সি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাবেক মেয়র আনোয়ার হোসেন ভিপি, নালিতাবাড়ী প্রেসক্লাবের সদস্যসচিব সাইফুল ইসলাম, সংগঠক কৃষিবিদ সাজ্জাদ হোসাইন তুলিপসহ অনেকে।

Shamol Bangla Ads

আগামীকাল সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টায় শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নালিতাবাড়ী পৌরসভা দলের মুখোমুখি হবে শেরপুর পৌরসভা। ম্যাচটি দেখতে মাঠে উপস্থিত হয়ে দলকে সমর্থন দেওয়ার জন্য নালিতাবাড়ীর ক্রীড়ামোদী দর্শকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

টুর্নামেন্টের প্রথম রাউন্ডে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার দল অংশ নিচ্ছে। নালিতাবাড়ী পৌরসভা দল ১১ সেপ্টেম্বর নকলা উপজেলা এবং ১৭ সেপ্টেম্বর শ্রীবরদী উপজেলার বিপক্ষে খেলবে।

Shamol Bangla Ads

এ ছাড়া টুর্নামেন্টে অংশ নিচ্ছে নালিতাবাড়ী উপজেলা দল। তারা ৯ সেপ্টেম্বর শেরপুর সদর উপজেলা, ১২ সেপ্টেম্বর নকলা পৌরসভা এবং ১৪ সেপ্টেম্বর শেরপুর সদর উপজেলার বিপক্ষে মাঠে নামবে।

নালিতাবাড়ী উপজেলা ও পৌরসভা দলের সব ম্যাচই শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads