ads

মঙ্গলবার , ৩ মার্চ ২০২৬ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কাতারে সব ধরনের ফুটবল বন্ধ, অনিশ্চয়তায় ফিনালিসিমা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৩, ২০২৬ ১:১০ অপরাহ্ণ

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ায় উত্তপ্ত হয়ে আছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে কাতারে সব ধরনের ফুটবল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। নিরাপত্তা শঙ্কাকে কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেয় কাতার ফুটবল অ্যাসোসিয়েশন (কিউএফএ)।

Shamol Bangla Ads

এক বিবৃতিতে কিউএফএ জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব ধরনের ফুটবল ম্যাচ ও টুর্নামেন্ট স্থগিত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ঘোষণার সময় সরাসরি হামলার প্রসঙ্গ উল্লেখ না করলেও সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন সূচি যথাসময়ে জানানো হবে।

Shamol Bangla Ads

এই সিদ্ধান্তের ফলে অনিশ্চয়তায় পড়েছে বহুল আলোচিত ‘ফিনালিসিমা’ ম্যাচ। ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের লড়াইয়ে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ‘ফিনালিসিমা’ মুখোমুখি হওয়ার কথা ছিল আগামী ২৭ মার্চ, দোহার বিখ্যাত লুসাইল স্টেডিয়ামে। তবে বর্তমান পরিস্থিতিতে ম্যাচটি কবে আয়োজন করা হবে, তা এখনো নিশ্চিত নয়।

Need Ads
error: কপি হবে না!