ads

সোমবার , ২ মার্চ ২০২৬ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস পালিত

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
মার্চ ২, ২০২৬ ১:৩০ অপরাহ্ণ

মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণে শেরপুরের নালিতাবাড়ীতে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস পালিত হয়েছে। ২ মার্চ সোমবার সকালে উপজেলার সেঁজুতি অঙ্গনে ওই কর্মসূচির আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

সকাল ১০টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন সেঁজুতি বিদ্যানিকেতনের প্রিন্সিপাল মুনীরুজ্জামান। ওইসময় শিক্ষক ও শিক্ষার্থীরা সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন। পরে শিক্ষার্থীরা স্লোগানে মুখরিত করে তোলে পুরো প্রাঙ্গণ।

অনুষ্ঠানে প্রিন্সিপাল মুনীরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক স্বপ্না চক্রবর্তী, শিক্ষক শান্তি সাহা, মনি গাঙ্গুলি, শঙ্করী পাঠক, অমিত চক্রবর্তী প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!