ads

বুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শাকিব খানের সঙ্গে তার কখনো প্রেমের সম্পর্ক ছিল না: নুসরাত ফারিয়া

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ১:৪৬ অপরাহ্ণ

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও নুসরাত ফারিয়া ‘শাহেনশাহ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন। এরপর বিজ্ঞাপন, স্টেজ শো ও বিভিন্ন ইভেন্টে তাদের যৌথ উপস্থিতি ঘিরে দর্শক-অনুরাগীদের মধ্যে সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়ায়।

Shamol Bangla Ads

অবশেষে সেই গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি স্পষ্ট ভাষায় বিষয়টি অস্বীকার করেন। অভিনেত্রীর ভাষ্য, শাকিব খানের সঙ্গে তার কখনো প্রেমের সম্পর্ক ছিল না।

ফারিয়া বলেন, শাকিব খানের সঙ্গে তার কখনোই প্রেমের সম্পর্ক ছিল না। না, এমন কিছুই ছিল না। আমাদের মধ্যে খুব ভালো একটি পেশাদার সম্পর্ক ছিল। আমরা একসঙ্গে সিনেমা করেছি, বিজ্ঞাপনে কাজ করেছি, স্টেজ শোতেও পারফর্ম করেছি—সবটাই কাজের জায়গা থেকেই।

Shamol Bangla Ads

‘শাহেনশাহর’ পর শাকিব ও ফারিয়াকে আর একসঙ্গে বড় পর্দায় দেখা যায়নি। কেন এরপর আর তাদের জুটি হয়নি-এমন প্রশ্নের জবাবে ফারিয়া জানান, বিষয়টি তার কাছেও পরিষ্কার নয়। এই অভিনেত্রী আরও বলেন, এটা আসলে আমি নিজেও জানি না। এমনকি আমি শাকিবকেও একবার বলেছিলাম। ও বলেছিল, আমাদের একসঙ্গে কাজ করা উচিত। এখন ও নতুনদের সঙ্গে কাজ করছে। সঠিক সময় আর ভালো গল্প এলে হয়তো আবার কাজ হতে পারে।

Need Ads
error: কপি হবে না!