ads

বুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ১৬

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ১:৪০ অপরাহ্ণ

ব্রাজিলের উত্তর-পূর্ব অঞ্চলে একটি ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে যাত্রীবাহী একটি বাস সড়কের বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে গেছে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন শিশু রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

Shamol Bangla Ads

দেশটির আলাগোয়াস রাজ্যের গ্রামীণ এলাকায় মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটে। বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার সময় বাসটি উল্টে গেলে কয়েকজন যাত্রী ছিটকে পড়ে বাসের নিচে চাপা পড়েন।

আলাগোয়াস আঞ্চলিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে সাতজন নারী, পাঁচজন পুরুষ ও চারটি শিশু রয়েছে।

Shamol Bangla Ads

দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। কর্তৃপক্ষ একে ‘অত্যন্ত জটিল’ দুর্ঘটনা হিসেবে বর্ণনা করেছে।
ব্রাজিলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বাসটি সেয়ারা রাজ্যে অনুষ্ঠিত ‘আওয়ার লেডি অব ক্যান্ডেলারিয়া’ নামের ধর্মীয় উৎসব থেকে ফিরছিল। প্রতিবছর ২ ফেব্রুয়ারি এই উৎসবে হাজারো ভক্ত সমবেত হন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!