ads

সোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, মুখ খুলল আইসিসি

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২, ২০২৬ ১:১৯ অপরাহ্ণ

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাচ্ছে পাকিস্তান। তবে বাংলাদেশকে সমর্থনে তারা টুর্নামেন্টে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচটি বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। ‘বেছে বেছে’ ম্যাচ খেলার এ সিদ্ধান্তের খবরটি আইসিসিরও নজরে এসেছে।

Shamol Bangla Ads

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো চিঠি না পেলেও বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এই অবস্থানে বেশ অসন্তুষ্ট।
আইসিসি মনে করে, একটি বৈশ্বিক টুর্নামেন্টে সব দল সমান সুযোগ ও নিয়ম মেনে খেলবে—এটাই স্বাভাবিক। কিন্তু পাকিস্তান যদি বেছে বেছে কিছু ম্যাচে অংশ নেয়, তবে সেটি টুর্নামেন্টের মূল চেতনা ও মর্যাদাকে ক্ষুণ্ন করবে।

বিবৃতিতে আইসিসি জানিয়েছে, তারা সরকারি নীতি ও সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। তবে পাকিস্তান সরকারের এই সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটের জন্য যেমন ভালো হবে না, তেমনি পাকিস্তানসহ সারা বিশ্বের কোটি কোটি ক্রিকেট ভক্তের জন্যও তা হতাশার।

Shamol Bangla Ads

পাকিস্তানকে সতর্ক করে আইসিসি বলেছে, এই সিদ্ধান্তের ফলে পাকিস্তান ক্রিকেটের ওপর দীর্ঘমেয়াদি ও নেতিবাচক প্রভাব পড়তে পারে। কারণ পিসিবি নিজেই বিশ্ব ক্রিকেট কাঠামোর একটি বড় অংশ এবং এর সুফলভোগী। আইসিসির প্রধান লক্ষ্য হলো সফলভাবে বিশ্বকাপ আয়োজন করা।

সংস্থাটি আশা করছে, পিসিবি এই সংকটের এমন একটি সমাধান খুঁজে বের করবে যাতে ক্রিকেটের স্বার্থ রক্ষা পায়।

Need Ads
error: কপি হবে না!