ads

মঙ্গলবার , ২০ জানুয়ারি ২০২৬ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে কণিকা একাডেমির ধারাবাহিক সাফল্য

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ২০, ২০২৬ ১:০০ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী থেকে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় ধারাবাহিক সাফল্যের মাধ্যমে প্রশংসায় ভাসছে কণিকা ক্যাডেট একাডেমি, নালিতাবাড়ী শাখা। প্রতিষ্ঠানটির পরিচালক সাইয়েদ কুতুবের নেতৃত্বে এবার ২০২৬ সালের ক্যাডেট কলেজ ভর্তি লিখিত পরীক্ষায় একাডেমি থেকে ২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

Shamol Bangla Ads

উত্তীর্ণ শিক্ষার্থীরা হলেন সাইয়েদা জহুরা সাবা ও মো. হাসান আব্দুল্লাহ। এ নিয়ে টানা ষষ্ঠবারের মতো লিখিত পরীক্ষায় সফলতা পেল কণিকা ক্যাডেট একাডেমি।

পরিসংখ্যান অনুযায়ী, গত ছয় বছরে প্রতিষ্ঠানটি থেকে মোট ২১ জন শিক্ষার্থী ক্যাডেট কলেজের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে গত পাঁচ বছরে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে ১৩ জন শিক্ষার্থী।
শিক্ষার্থীদের এই সাফল্যে অভিভাবক মহল ও এলাকাবাসীর মধ্যে সন্তোষ ও আগ্রহ বেড়েছে।

Shamol Bangla Ads

প্রতিষ্ঠানটির পরিচালক সাইয়েদ কুতুব বলেন, “নিয়মিত অনুশীলন, শৃঙ্খলাবদ্ধ পড়াশোনা এবং অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর নিবিড় তত্ত্বাবধানই এই সাফল্যের মূল চাবিকাঠি।”

এলাকায় মানসম্মত ক্যাডেট কোচিংয়ের ক্ষেত্রে কণিকা ক্যাডেট একাডেমির এই ধারাবাহিক অর্জন নতুন করে আশার সঞ্চার করেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!