ads

মঙ্গলবার , ২০ জানুয়ারি ২০২৬ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উইজডেনের বর্ষসেরা একাদশে মুস্তাফিজ

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২০, ২০২৬ ১:৪২ অপরাহ্ণ

বল হাতে মুগ্ধতা ছড়ানোর পুরস্কারই যেন পেলেন মুস্তাফিজুর রহমান। স্বীকৃত টি-টোয়েন্টিতে দারুণ ছন্দে থাকায় উইজডেনের বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে মুস্তাফিজই জায়গা পেয়েছেন ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটির একাদশে। অর্থাৎ, সবেধন নীলমণি।

Shamol Bangla Ads

মুস্তাফিজের পারফরম্যান্স নিয়ে উইজডেন লিখেছে, ২০২৫ সালে কমপক্ষে ১৫০ ওভার বল করা বোলারদের মধ্যে মুস্তাফিজুরের বোলিং গড়ের (১৮.০৩) ধারেকাছেও কেউ নেই। এ বছর কোনো পেসারই তার থেকে মিতব্যয়ী ছিলেন না। স্ট্রাইক রেটে হোল্ডার শুধু তার চেয়ে ভালো ছিলেন। বছরজুড়েই রান আটকিয়েছেন এবং নিয়মিত উইকেট নিয়েছেন।

জাতীয় এবং ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে গেল বছর ৫৯ উইকেট নিয়েছেন ৬.৭৮ ইকোনমিতে। পেস বোলিংয়ে মুস্তাফিজের সঙ্গী নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি। সঙ্গে দুজন পেস অলরাউন্ডার স্যাম কারান ও জেসন হোল্ডার। দুই স্পিনার হচ্ছেন সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তী।

Shamol Bangla Ads

ওপেনিংয়ে জুটি গড়বেন টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের দুই শীর্ষ ব্যাটার অভিষেক শর্মা (১) ও ফিল সল্ট (২)। মাঝে ব্যাটিং করবেন দেওয়াল্ড ব্রেভিস, ডনোভান ফেরেইরা ও টিম ডেভিড।

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ—

অভিষেক শর্মা, ফিল সল্ট, দেভাল্ড ব্রেভিস, স্যাম কারেন, ডনোভান ফেরেইরা, টিম ডেভিড, সুনীল নারাইন, জেসন হোল্ডার, জ্যাকব ডাফি, মোস্তাফিজুর রহমান, বরুণ চক্রবর্তী।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!