ads

মঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচন ৮–১২ ফেব্রুয়ারি, তফসিল হতে পারে ১১ ডিসেম্বর

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২, ২০২৫ ৭:২৮ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারির ৮ থেকে ১২ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে। আর তফসিল ঘোষণা করা হতে পারে ১১ ডিসেম্বর। সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হওয়ায় ভোটের সময় এক ঘণ্টা বাড়তে পারে। ২ ডিসেম্বর মঙ্গলবার নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের এসব তথ্য দেন।

Shamol Bangla Ads

আনোয়ারুল ইসলাম জানান, ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই দুটি ৮ ফেব্রুয়ারি থেকে এক-দুই দিন পরে বা ১২ ফেব্রুয়ারি থেকে এক-দুই দিন আগেও হতে পারে। অর্থাৎ মাঝামাঝি কোনো সময় হতে পারে। ফেব্রুয়ারির ৮ তারিখ রবিবার এবং ১২ তারিখ বৃহস্পতিবার। সেই হিসাবে মঙ্গলবার নির্বাচন ও গণভোট হতে পারে বলে ইঙ্গিত দেন ইসি।

এদিকে আগামী রবিবার নির্বাচন কমিশন সভা অনুষ্ঠিত হবে। সভায় নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা করার কথা রয়েছে। তবে দু-এক দিন আগেও হতে পারে বলে জানা গেছে।

Shamol Bangla Ads

ভোট গ্রহণের সময় বাড়ানোর কথা ভাবা হচ্ছে জানিয়ে আনোয়ারুল ইসলাম সরকার জানান, যেহেতু গণভোট ও সংসদ নির্বাচন এক দিনে হবে, তাই গোপন কক্ষের সংখ্যা বাড়ানোর কথা ভাবা হচ্ছে। আবার ভোটের সময় এক ঘণ্টা বাড়ানো হতে পারে।

ইসি বলেন, সকাল-বিকেল দুই দিকেই সময় বাড়ানোর কথা ভাবা হচ্ছে। এখন সকাল ৮টা থেকে ভোট শুরু হয়, সেটা সাড়ে ৭টা হতে পারে। আবার বিকেল ৪টা পর্যন্ত ভোট হয়, সেটা সাড়ে ৪টা করার কথা ভাবা হচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!