ads

মঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শেরপুরে যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ২, ২০২৫ ৮:০৫ অপরাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২ ডিসেম্বর মঙ্গলবার বাদ মাগরিব শহরের রঘুনাথবাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ে ওই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশীদ পলাশ, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সাইফুল ইসলাম স্বপন, আক্রামুজ্জামান রাহাত, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জল প্রমুখ।

ওইসময় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি এ দেশের মানুষের গণতান্ত্রিক আকাক্সক্ষার প্রতীক। তার নেতৃত্ব ও উপস্থিতি এ দেশের গণতান্ত্রিক সংগ্রামের অনুপ্রেরণা। তাই তার সুস্থতা জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি।

Shamol Bangla Ads

পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে জেলা বিএনপি ও যুবদলসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!