ads

সোমবার , ১ ডিসেম্বর ২০২৫ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিপিএল: নিলামে দল পাননি যেসব ক্রিকেটার

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১, ২০২৫ ১:১৫ অপরাহ্ণ

বেশ কয়েকবার দিনক্ষণ পেছানোর পর অবশেষে সম্পন্ন হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম। আসন্ন আসরে নাম লেখানো ৬টি ফ্র্যাঞ্চাইজিই নিজেদের পছন্দমতো দল সাজিয়েছে। গতকালকের নিলামে সর্বোচ্চ দাম পেয়েছেন নাঈম শেখ। ১ কোটি ১০ লাখ টাকায় তাকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস।

Shamol Bangla Ads

তবে এই নিলামের টেবিলেও অবিক্রিত থেকে গেছেন একঝাঁক তারকা। বিদেশি ক্রিকেটারদের মধ্যে দল পাননি অনেক পরিচিত মুখ। এ তালিকায় পাকিস্তানের আমের জামাল, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিমরা যেমন আছেন সেই সঙ্গে শ্রীলঙ্কার চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দুনিথ ভেল্লালাগে, জেফরি ভেন্ডারসে ও চামিকা করুনারত্নেরাও দল পাননি। এ ছাড়া দীনেশ চান্দিমাল, ওয়েন পার্নেল, শান মাসুদ এমনকি পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আগা, শোয়েব মালিকও দল পাননি। বিপিএলের নিয়মিত মুখ রবি বোপারা ও সামিত প্যাটেলকে নিয়েও কেউ আগ্রহ দেখায়নি। এবারের নিলামে নাম নিবন্ধন করিয়েছিলেন ভারতের আইপিএলজয়ী ক্রিকেটার পীযুষ চাওলা। তিনিও অবিক্রিত থেকে গেছেন।

এছাড়া জশ লিটল, জর্জ মানসি, জর্জ ডকরেল, অভিষকা ফার্নান্দো, উসামা মীর, মোহাম্মদ হাসনাইন, জামান খান, ডমিনিক ড্রেক্স, কিমো পল, কিসি কার্টি, জনসন চার্লস, আহমেদ শেহজাদ, রাহকিম কর্নওয়ালদের কোনো দর হাঁকানো হয়নি। নাজিবউল্লাহ জাদরান, সাউদ শাকিল, হাশমতউল্লাহ শহিদি, আলী খান, হ্যারি টেক্টর, ওশান থমাস, রিচার্ড এনগারাভা, আসিফ আলী, সন্দীপ লামিচানে, শাহনেওয়াজ দহানি বা আকিফ জাভেদরা অনেক আশা নিয়ে নাম নিবন্ধন করেও বিপিএল খেলার সুযোগ পাননি। পল স্টার্লিং, কার্টিস ক্যানফার, রায়ান বার্লরাও দল পাননি।

Shamol Bangla Ads

দেশি ক্রিকেটারদের মধ্যে দল পাননি মুনিম শাহরিয়ার, সাদমান ইসলাম অনিক, নাহিদুল ইসলাম, অমিত হাসান, মাহফুজুর রহমান রাব্বি, শেখ পারভেজ জীবন, ফজলে মাহমুদ রাব্বি, শফিকুল ইসলাম, সোহাগ গাজী, আনিসুল ইমন, আবু জায়েদ চৌধুরী রাহী, নাঈম ইসলাম, আশিকুর রহমান শিবলি, মার্শাল আইয়ুব, আহরার আমিন, আইচ মোল্লা, আব্দুল্লাহ আল গালিব, তানবির হায়দার, মেহেদী মারুফ, নাবিল সামাদ, রায়ান রাফসান রহমান, অভিষেক দাস, রুবেল হোসেনও। এছাড়া দল পাননি লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!