ads

রবিবার , ৩০ নভেম্বর ২০২৫ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘সম্মান’ দেখিয়ে বেশি দামে মুশফিক-মাহমুদউল্লাহকে কিনল রাজশাহী-রংপুর

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৩০, ২০২৫ ৮:৩৬ অপরাহ্ণ

বিপিএলে নিলামের প্রথম ডাকে দল পাননি মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। ‘বি’ ক্যাটাগরিতে তাদের ভিত্তিমূল্য ছিল ৩৫ লাখ টাকা। স্থানীয় খেলোয়াড়দের নিলাম শেষে তারা দল পেয়েছেন।

Shamol Bangla Ads

প্রথমবারে ডাক না পাওয়ায় ‘বি’ ক্যাটাগরি থেকে নেমে ‘সি’ ক্যাটাগরিতে নাম ওঠার কথা ছিল মাহমুদউল্লাহ ও মুশফিকের। কিন্তু তাদের অভিজ্ঞতার প্রতি সম্মান জানিয়ে আগের ক্যাটাগরিতেই নেওয়া হয়েছে। মাহমুদউল্লাহ হয়েছেন রংপুর রাইডার্সের। আর রাজশাহী ওয়ারিয়র্স নিয়েছে মুশফিককে। দুজনকেই তাদের ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকায় নেওয়া হয়েছে।

পরে রংপুর রাইডার্স ফেসবুক পোস্টে লিখেছে, ‘মাহমুদউল্লাহ রিয়াদ রংপুর রাইডার্সে যোগ দিলেন। রাইডার্স পরিবারে স্বাগতম মিস্টার সিনিয়র!’ এর আগে দল না পেয়ে মুশফিক রহস্যময় পোস্ট দেন, ‘আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য।’

Shamol Bangla Ads

দেশি খেলোয়াড়দের মধ্যে নাঈম শেখকে সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকায় নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। আরেক তারকা লিটন দাস রংপুর রাইডার্সে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!