ads

রবিবার , ৩০ নভেম্বর ২০২৫ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নিউইয়র্ককে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা জিতলো মেসির ইন্টার মায়ামি

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৩০, ২০২৫ ১:৩৪ অপরাহ্ণ

মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে নিউইয়র্ক সিটি এফসিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা জিতল ইন্টার মায়ামি। ফাইনালে হ্যাটট্রিক করেছেন আর্জেন্টাইন তারকা তাদেও অ্যালেন্ডে। এদিকে ম্যাচে মেসি একটি অ্যাসিস্ট করেছেন।

Shamol Bangla Ads

ঘরের মাঠে পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েছে মায়ামি। ম্যাচের ১৪তম মিনিটে অ্যালেন্ডের গোলে লিড পায় তারা। দ্বিতীয় গোলটিও তার পা থেকেই আসে ম্যাচের ২৩তম মিনিটে। তবে বিরতির আগে এক গোল শোধ দেয় নিউইয়র্ক সিটি। ৩৭তম মিনিটে জাস্টিন হক নিউইয়র্কের হয়ে গোল করেন। এই সময় মনে হচ্ছিল দ্বিতীয় হাফে খেলা বেশ জমবে। তবে সেটা আর হয়নি। দ্বিতীয় হাফে উল্টো আরও তিন গোল দেয় মায়ামি। ৬৭ মিনিটে মাতেও সিলভেত্তি গোল করে মায়ামিকে দুই গোলের লিড এনে দেন। এই গোলের সহায়ক ছিলেন মেসি।

এদিকে ৮৩ মিনিটে তেলাস্কো সেগোভিয়া এবং ৮৯তম মিনিটে অ্যালেন্ডে হ্যাটট্রিক পূরণ করেন। তাতে বড় জয় নিয়ে শিরোপা জেতে মায়ামি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!