ads

বৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৭, ২০২৫ ১:১২ অপরাহ্ণ

প্লট বরাদ্দে জালিয়াতির তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৭ বছর করে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ২৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন ওই রায় ঘোষণা করেন। এছাড়া এই মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলায় খালাস পেয়েছেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার।

Shamol Bangla Ads

জানা যায়, এর আগে বেলা ১১টা ২৩ মিনিটে রায় পড়া শুরু হয়। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন এই মামলায় একমাত্র গ্রেপ্তার আসামি রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম। আদালতে উপস্থিত ছিলেন দুদকের আইনজীবীরাও। পৃথক তিন মামলায় শেখ হাসিনা ও তার পরিবারসহ ৪৭ জনকে আসামি করা হয়। তবে ব্যক্তি হিসাবে এই সংখ্যা ২৩।

মামলার অভিযোগে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে ধানমন্ডির সুধাসদনে শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়ার নামে থাকা প্লটের তথ্য লুকিয়ে মিথ্যা হলফনামা দিয়ে ও রাজউক বিধিমালা লঙ্ঘন করে প্লট নেন শেখ হাসিনা। এই প্লট নিতে রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আর্থিক সুবিধা দিয়েছেন বলেও অভিযোগ আনা হয়। একই অভিযোগে শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের মামলারও রায় হবে আজ। ওই ৩ মামলায় শুরু থেকে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল পলাতক রয়েছেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, গত রবিবার বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে ৩ মামলায় রায় ঘোষণার জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করেন। এছাড়া শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের প্লট দুর্নীতি মামলার রায় দেওয়া হবে আগামী ১ ডিসেম্বর।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!