ads

বুধবার , ১৯ নভেম্বর ২০২৫ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিতে কর্মচারীদের ইন-সার্ভিস ট্রেনিংয়ের বিকল্প নেই’

স্টাফ রিপোর্টার
নভেম্বর ১৯, ২০২৫ ৮:১৬ অপরাহ্ণ

শেরপুরে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় সিনিয়র জেলা জজ

শেরপুরে জেলা বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর বুধবার বিকেলে সমাপণী অনুষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন কর্মশালার সভাপতি, সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির। ওইসময় তিনি বলেন, বিচারপ্রার্থী জনসাধারণের জন্য ন্যায় বিচার নিশ্চিতকরণ লক্ষ্যে সহায়ক কর্মচারীগণের নিয়মিত ইন-সার্ভিস ট্রেনিং এর বিকল্প নেই।

Shamol Bangla Ads

এ উপলক্ষে জেলা জজের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মোহাম্মদ বাহারউদ্দিন ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদ। তারা জেলা ও দায়রা জজ আদালতের বিভিন্ন শাখাসহ ও আদালতের দৈনন্দিন কার্যক্রম আরো গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে জেলা বিচার বিভাগের অন্যান্য বিচারকগণসহ প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!