ads

রবিবার , ১৬ নভেম্বর ২০২৫ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘মাই ডিয়ার ফুটবল’ সিনেমায় মোশাররফ করিম

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৬, ২০২৫ ১:২৮ অপরাহ্ণ

তারকা অভিনেতা মোশাররফ করিম আবারও বড় পর্দায় কাজ করতে চলেছেন। দীর্ঘদিনের সহকর্মী নির্মাতা কচি খন্দকার এবার তাঁকে নিয়ে বানাতে যাচ্ছেন সিনেমা,নাম ‘মাই ডিয়ার ফুটবল’।

Shamol Bangla Ads

কচি খন্দকার ও মোশাররফ করিম ২ জনের বন্ধুত্ব ও কাজের বোঝাপড়া বহু দিনের। নাটক, টেলিফিল্মসহ অসংখ্য কাজে তাদের এই জুটি দর্শকদের মন জয় করেছে আগেই। এবার সেই সফলতার ধারাবাহিকতায় বড় পর্দায় আসছে নতুন প্রজেক্ট। সিনেমাটি হবে একটি মফস্বল শহরের গল্প। যেখানে ফুটবল শুধু খেলা নয়, মানুষের জীবন, আবেগ ও স্মৃতির অংশ। এই সিনেমার মাধ্যমে ফুটবলকে ঘিরে বেড়ে ওঠা, স্বপ্ন, সংগ্রাম আর সম্পর্কের রং উঠে আসবে বলে জানান নির্মাতা। নামের প্রসঙ্গে কচি খন্দকার জানিয়েছেন, ছোটবেলায় ‘ডিয়ার’ নামে একটি ফুটবল ছিল, যা অনেকের স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে। ঠিক সেই নস্টালজিয়া ও ‘ডিয়ার’ শব্দের অর্থ ‘প্রিয়’ দুটিকে মিলিয়েই নাম রাখা হয়েছে ‘মাই ডিয়ার ফুটবল’।

আগামী বছর জুলাই বা আগস্টে কুষ্টিয়ায় টানা শুটিংয়ের পরিকল্পনা রয়েছে সিনেমাটির। এর আগে এ বছরের শেষ দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সিনেমার ঘোষণা আসবে। মোশাররফ করিম ছাড়াও অন্যান্য চরিত্রে কারা থাকবেন, সে বিষয়ে শিগ্গিরই আলোচনা শুরু হবে বলে জানা গেছে।

Shamol Bangla Ads

এর আগেও ফুটবলভিত্তিক টেলিফিল্মে কাজ করেছেন মোশাররফ করিম ও কচি খন্দকার। তবে এবারই প্রথম তারা ফুটবলকেন্দ্রিক গল্প নিয়ে সিনেমা করতে যাচ্ছেন।

এদিকে সম্প্রতি কচি খন্দকার নির্মিত ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’তেও যুক্ত হচ্ছেন মোশাররফ করিম। নির্মাতা ইতোমধ্যেই নিশ্চিত করেছেন, খুব শিগ্গিরই তাকে দেখা যাবে নতুন পর্বগুলোতে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!